সংবাদ শিরোনাম :
দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি হাতিবান্ধায় মাদক ধরে গাড়িসহ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ:পুলিশের চার কর্মকর্তা ক্লোজড, তদন্ত কমিটি গঠন কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের দাবি না মানায় ২৮ জুলাই থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অবৈধভাবে সরকারি ওয়াশব্লক ভেঙ্গে ফেললো ইউপি চেয়ারম্যান ও সচিব- তদন্তে মিলল সত্যতা পীরগাছায় প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন,নদী-সেতু ঝুঁকিতে, প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন ফ্যামিলি কার্ড শুমারিতে নির্ভুল তথ্য সংগ্রহে গুরুত্বারোপ তাজহাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার প্রয়াস পার্কে মেলার নামে জুয়া ও লটারি বন্ধ না হলে, কঠোর আন্দোলন গড়ে তোলা হবে -এমপি বেলাল লক্ষ্মীপুর থেকে হারাগাছে আসত ইয়াবা! ১,১৪৫ পিসসহ গ্রেফতার-১, পলাতক-১ শিশু পানিতে ডুবে গেলে করণীয়
রংপুরে গণ পরিবহনের ভাড়া পুন নির্ধারন ও দোকান খোলা রাখার সময় বৃদ্ধির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

রংপুরে গণ পরিবহনের ভাড়া পুন নির্ধারন ও দোকান খোলা রাখার সময় বৃদ্ধির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট।। রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

গণপরিবহনের ভাড়া সমন্বয় ও পুনঃনির্ধারণ  এবং দোকান পাট সন্ধা ৭ টার পরিবর্তে স্বাভাবিত রাখার দাবি জানিয়েছে রংপুর জেলা মটর মালিক সমিতি ও জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতি। মঙ্গলবার (২১ এপ্রিল দুপুরে দাবি আদায়ে  সংগঠনদুটি পৃথক পৃথকভাবে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে এই দাবি জানায়।

এর আগে জেলা মটর মালিক সমিতির সভাপতি আলী মো. শরিফুল আলম হিরু ও সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজের নেতৃত্বে মালিক সমিতি ডিসিকে স্মারকলিপি দেয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোসহারুল আজম চৌধুরী, যুগ্ম সম্পাদক মাহশিদ ফারহান জিহান, কোষাধ্যক্ষ সায়দুর রহমান ও সড়ক সম্পাদক মনোয়ারুল ইসলাম মনোয়ার প্রমুখ।

অন্যদিকে জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বুলবুল আহমেদের নেতৃত্বে ব্যবসায়িরা ডিসিকে স্মারক লিপি দেন। স্মারকলিপিতে সন্ধা ৭ টায় দোকান বন্ধ করলে ব্যবসা হয় না। এতে তারা বিনিয়োগ নিয়ে ঝূঁকির মুখে পড়েছেন। কর্মচারীদের বেতন তুলতে পারছেন না। ব্যবসার স্বার্থেই দোকানপাট খোলার সময় স্বাভাবিক করার দাবি করা হয় স্মারকলিপিতে।

পরে রাশেদুজ্জামান বুলবুল আহমেদ জানান, ‘ সন্ধা ৭ টায় দোকান বন্ধ করলে ব্যবসা টেকানো যাবে না। অন্তত ঈদ-উল-আযহা উপলক্ষে সময়সীমা তুলে দিয়ে স্বাভাবিকভাবে দোকানদারি করার সুযোগ দিতে হবে। তা না হলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে পথে বসতে হবে আমাদের। ’

অন্যদিকে জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারি রাজ বলেন, ‘ জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন মালিক ও শ্রমিকরা আর্থিক সংকটে পড়েছি। । পরিবহনের দৈনন্দ্বিন খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আগের নির্ধারিত ভাড়ায় যানবাহন পরিচালনা করা অসম্ভব। এর ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে প্রায়ই অনাকাঙ্খিত বাকবিতণ্ডার ঘটনার পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। ভাড়া পুন: নির্ধারণ করা না হলে এই পরিস্থিতি আরও চরম আকার ধারণ করবে।

বাতায়ন২৪ডটকম/মিজানুর রহমান

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com