সংবাদ শিরোনাম :
রংপুরে পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ গ্রেফতার ৩২ হবিগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি রংপুরে পুলিশের বিশেষ অভিযান: দুই ঘণ্টায় মাদকসহ ৩০ জন গ্রেপ্তার ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি রংপুরে এনসিপির প্রতিবাদ বিক্ষোভ থেকে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো কি আগে জানতেন? টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে এনসিপির পদযাত্রায় হামলা, পাটওয়ারী ও সার্জিস আহত
বেরোবিসাসের নেতৃত্বে আবু সাঈদ-পুলক

বেরোবিসাসের নেতৃত্বে আবু সাঈদ-পুলক

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, বেরোবি।।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ ও দৈনিক প্রতিদিনের বার্তা’র( স্থানীয়) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কামরুজ্জামান পুলক।

আজ বুধবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। তিন সদস্যের নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ,তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী ও বেরোবিসাসের সাবেক সভাপতি মোবাশ্বের আহমেদ।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবুল খায়ের জায়ীদ, দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দৈনিক সমকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদুর রহমান, এবং কোষাধ্যক্ষ হিসেবে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ আজিজুর রহমান। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম, রিপন শাহরিয়ার ও মো: মাশফিকুল হাসান।

নতুন কমিটির সভাপতি মোঃ আবু সাঈদ বলেন, সাংবাদিকতা একটা নীতি নৈতিকতা বোধসম্পন্ন পেশা। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে প্রশাসনের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সমাজের অন্যায়-অসংগতি তুলে ধরেন। এ জন্যই সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়। ‘তথ্যই শক্তি’ এই শ্লোগান সাথে নিয়ে ২০১৪ সালের ২৬ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) যাত্রা শুরু হয়। সাংবাদিক সমিতির উদ্দেশ্যেই হল বস্তুনিষ্ঠ সংবাদ এবং সত্য তথ্য প্রকাশ করা।সবার থেকে সংগৃহীত তথ্য একত্রে করার মাধ্যমে ইনফরমেশন আরও শক্তিশালী করা। সর্বোপরি, আপনারা সাংবাদিক সমিতির পাশে থাকলে সামষ্টিক পরামর্শের ভিত্তিতে আমরা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি জাতির কাছে তুলে ধরতে পারবো। এছাড়া বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।

নতুন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান পুলক বলেন,একটি বিশ্ববিদ্যালয়ের দর্পণ হলো তার সাংবাদিক সমাজ। বেরোবিসাস সব সময়ই ক্যাম্পাসের অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের দাবি-দাওয়ার কথা সাহসের সাথে তুলে ধরেছে। সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রধান লক্ষ্য হবে আমাদের এই ঐতিহ্যকে সমুন্নত রাখা। আমি বিশ্বাস করি, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com