সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ রংপুরে ডিবির অভিযানে ২০ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-গাঁজা বদরগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার ১৯৭৭ সালের গ্যারান্টি ক্লজের আলোকে ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের প্রতি প্রত্যাশা পানি সম্পদ প্রতিমন্ত্রীর ২৮ অক্টোবর লগি বৈঠা হত্যাকান্ডের বিচার দাবি,রংপুরে ছাত্র শিবিরের বিক্ষোভ কাউনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা লগি-বৈঠার সহিংসতার পুনরাবৃত্তি নয়, আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন: এমপি – বেলাল কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পীরগাছায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কানাডার ব্যানফ জাতীয় উদ্যান

কানাডার ব্যানফ জাতীয় উদ্যান

ফাইল ছবি

প্রতিটি দেশেই জাতীয় উদ্যান রয়েছে। আর তাই তো কানাডার জাতীয় উদ্যান হচ্ছে ‘ব্যানফ জাতীয় উদ্যান’। কানাডায় ঘুরতে গেলে দেখে আসতে পারেন উদ্যানটি।

দেশটির রকি পর্বতমালার কোলে অবস্থিত ব্যানফ জাতীয় উদ্যান। কানাডার আলবার্টা নামক স্থানে অবস্থিত উদ্যানটি প্রতিষ্ঠিত হয় ১৮৮৫ সালে।

ছয় হাজার বর্গ কিলোমিটারেরও বেশি জায়গাজুড়ে থাকা উদ্যানে রয়েছে হ্রদ, পাহাড় ও হিমবাহ। উদ্যানটির উত্তরে লুইস হ্রদ থেকে জ্যাসপার জাতীয় উদ্যান পর্যন্ত রয়েছে বরফের বিশাল মাঠ। পশ্চিমে রয়েছে বন আর ইয়োহো জাতীয় উদ্যান। দক্ষিণে রয়েছে কোটেনি জাতীয় পার্ক।

 

সবচেয়ে বিখ্যাত হলো জাতীয় উদ্যানের ঠিক মাঝখানে থাকা বো নদীর তীরে অবস্থিত ব্যানফ গ্রাম। গ্রামটি দেখতে অনেক সুন্দর এবং মনোরম।

 

প্রতি বছর প্রায় ৫০ লাখ পর্যটক এখানে ঘুরতে আসেন। উদ্যানের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় ১০-২০ ডলারের বিনিময়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com