সংবাদ শিরোনাম :
পীরগাছায় দুর্গাপূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময় সভা পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদের সঙ্গে পুলিশের মতবিনিময় কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পীরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে বিশ্ব মান দিবসের আলোচনায় বক্তারা: পন্যসহ জীবনের সবক্ষেত্রেই মান বজায় রাখা জরুরি গঙ্গাচড়ায় সারের ডিলারশিপে শুধু বিএনপি নেতার আত্নীয়, পীরগাছায় কোটি টাকা বাণিজ্যের অভিযোগ সার ডিলার নিয়োগে রাঙ্গার স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিএনপি নেতার পোস্ট ভাইরাল পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের বারান্নার ছাদ ধসে ২ শ্রমিক নিহত : আহত ৩
সোনা জাদুরে নিয়ে হাজির শ্রাবণী পুষ্প

সোনা জাদুরে নিয়ে হাজির শ্রাবণী পুষ্প

ফাইল ছবি

সময়ের অন্যতম মডেল-অভিনেত্রী শ্রাবণী পুষ্প। সম্প্রতি কাজ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সন্দীপনের গাওয়া ‘সোনা জাদুরে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে। এই মিউজিক ভিডিওটি এরইমধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে প্রযোজনা সংস্থা মাই সাউণ্ডের অফিসিয়াল চ্যানেলে।

দেলোওয়ার আরজুদা শরীফের লেখা, অভি আকাশের সুরে গানটি সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিওটি র নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবার পর শ্রোতা-দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া গানটির মডেল হিসেবে শ্রাবণী পুস্পও বেশ সমাদৃত হয়েছেন দর্শকদের কাছে। এ প্রসঙ্গে শ্রাবণী পুষ্প বলেন, ‘গানটির কথা ও সুর খুবই সুন্দর। আর সন্দীপন দা’র গায়কী নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। ভিডিওটি সবার মন জয় করলেই আমাদের শ্রম সার্থক হবে।’

মিউজিক ভিডিওটিতে শ্রাবণীর সহ-মডেল হিসেবে ছিলেন শুভ্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com