সংবাদ শিরোনাম :
রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায়

রংপুরে সান্ডা ভেবে গুইসাপ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরের পীরগাছায় সান্ডা ভেবে একটি গুইসাপ আটকের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার সুখানপুকুর এলাকার আবু নাঈম রাহাদের বাড়ির গোয়ালঘর থেকে গুইসাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে স্থানীয়রা একটি প্রাণী দেখে আতঙ্কিত হয়ে সেটিকে সান্ডা ভেবে ধরে ফেলেন এবং গোয়ালঘরে আটকে রাখেন। প্রাণীটি দেখতে সান্ডার মতো হওয়ায় বিভ্রান্তি তৈরি হয় এবং এলাকার মানুষ আতঙ্কে পড়ে

ঘটনার খবর পৌঁছায় ওয়াইল্ডলাইফ স্ন্যাক অ্যান্ড রেসকিউ টিম ইন বাংলাদেশ-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান সোহেলের কাছে। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনকে প্রাণীটির প্রকৃত পরিচয় জানান ও বিভ্রান্তি দূর করেন। এরপর গুইসাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

মাহমুদুল হাসান সোহেল বলেন, গুইসাপ পরিবেশের গুরুত্বপূর্ণ প্রাণী। এটি সান্ডা নয় এবং মানুষের কোনো ক্ষতি করে না। তাই কেউ এ ধরনের প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

বাতায়ন২৪ডটকম /রিয়াদ ইসলাম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com