সংবাদ শিরোনাম :
রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২
পীরগঞ্জে কন্দাল ফসলের ৩ দিনব্যাপী কৃষি মেলার  উদ্বোধন

পীরগঞ্জে কন্দাল ফসলের ৩ দিনব্যাপী কৃষি মেলার  উদ্বোধন

 

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরের পীরগঞ্জে কন্দাল জাতীয় ফসলের কৃষি মেলা উদ্বোধন করা হয়।
আজ ১লা জুন রবিবার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন, নির্বাহী অফিসার খাদিজা বেগম ।

উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার, পীরগঞ্জ থানা ইনচার্জ শফিকুল ইসলাম ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৯০৫৭হেক্টর জমিতে কন্দাল জাতীয় ফসলের চাষ হয়েছে । ত এজাতীয় ফসলে বিশেষ পুষ্টিগুণ থাকায় দরুণ উদ্যোক্তারা চাষ করতে আগ্রহী হয়ে উঠেছে।

এরই আওতায় কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের আয়োজনে পীরগঞ্জ উপজেলা কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন হয় ।

মেলায় বিভিন্ন কন্দাল  জাতীয় ফসলের প্রদর্শনীর জন্য ১৪ টি কন্দাল স্টল সহ অন্যান্য কৃষি ফসলের প্রদর্শনী স্টল বসেছে । এরমধ্যে আলু, মুখি কচু ,পানি কচু,মেটে আলু,গাছ আলু, মিষ্টি আলু,ইয়াম কন্দাল প্রদর্শিত হয়েছে। মেলা উদ্বোধনী অনুষ্ঠানের পর কন্দাল জাতীয় ফসলের বৃদ্ধি প্রকল্পে  উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম ।

আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবীর, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ।

বাতায়ন ২৪ ডট কম /শরিফুল ইসলাম।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com