সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
তারাগঞ্জে ৮১ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল উদ্ধার:মাদক ব্যবসায়ী উধাও

তারাগঞ্জে ৮১ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল উদ্ধার:মাদক ব্যবসায়ী উধাও

 

 

স্টপ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ৮১ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। তবে মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রবিবার দুপুর ১:৩০ টায় তারাগঞ্জ মহাসড়ক  হয়ে সৈয়দপুরের  দিকে যাচ্ছিল  মাদকবাহী একটি মোটরসাইকেল।

তাৎক্ষণিক তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায়  এস আই প্রদীপ সহ সঙ্গীয় ফোর্স  নিয়ে মোটরসাইকেলটিকে ধাওয়া করে।

ইকরচালীর কাজী ফার্মের পাশে মহাসড়কের ধারে  মোটরসাইকেলটি রেখে পালিয়ে যায় মাদক কারবারিরা পালিয়ে যায়।
পরে মোটরসাইকেলটি উদ্ধার করে টাংকি খুলে
টাংকির ভিতরে অভিনব কায়দায় নিয়ে যাওয়া  ৮১ বোতল ফেনসিডিল বের করে পুলিশ । উদ্ধারকৃত ৮১ বোতল ফেনসিডিলসহ টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে তারাগঞ্জ থানা পুলিশ।

তারাগঞ্জ থানার  অফিসার ইনচার্জ এম ≈এ ফারুক বলেন,   মাদক নিয়ে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক  আমার অফিসার পাঠিয়ে ৮১ বোতল ফেনসিডিল সহ একটি মোটরসাইকেল উদ্ধার করি।

কিন্তু পুলিশের ধাওয়া খেয়ে মাদক কারবারি পালিয়ে যায়। এই বিষয়ে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

ª

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com