সংবাদ শিরোনাম :
মিড পরীক্ষায় অনুপস্থিত হলে গুনতে হবে জরিমানা; শিক্ষার্থীদের ক্ষোভ বদরগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত পীরগাছায় যুবককে মারধরের অভিযোগ: ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় ১ জনের মৃত্যদন্ড, ২ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস রংপুরে চাঞ্ছল্যকর চার খুন: দুই দিনে ৬ ঘন্টা জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হলো সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়: রংপুরে মহুবার রহমান কোল্ড স্টোরেজ ঘেরাও আলু চাষী ও ব্যবসায়ীদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় রংপুর জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের রংপুরে চাঞ্চল্যকর চার খুন: সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ফিরলো তদন্ত টিম রংপুরে চাঞ্চল্যকর চার খুন : আসামি সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জিজ্ঞাসাবাদ এর জন্য তদন্ত টিম কারাগারের গেটে
১৬ নভেম্বর ঢাকা লিট ফেস্ট শুরু

১৬ নভেম্বর ঢাকা লিট ফেস্ট শুরু

ফাইল ছবি

সপ্তমবারের মতো বাংলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে ‘ঢাকা লিট ফেস্ট’। আগামী ১৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী এ উৎসব। উৎসবে দেশি-বিদেশি সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের পদচারণায় মুখরিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ।

এবারও অংশ নিচ্ছেন দেশ-বিদেশের দুই শতাধিক সাহিত্যিক, অভিনেতা, রাজনীতিক, গবেষক এবং সাংবাদিক। এবছর অংশগ্রহণকারীদের তালিকা ইতোমধ্যেই লিট ফেস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিদেশি অতিথির মধ্যে সিরিয়ার কবি আদোনিস, নাইজেরিয়ার সাহিত্যিক বেন ওক্রি, অভিনেত্রী টিল্ডা সুইন্টন, মার্কিন সাহিত্যিক লিওনেল শ্রিভার, প্রদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারতীয় কথাসাহিত্যিক নবনীতা দেব সেন, কথাসাহিত্যিক উইলিয়াম ড্যালরিম্পেল, লেখক এসথার ফ্রয়েড উল্লেখযোগ্য।

বাংলাদেশ থেকে থাকছেন সৈয়দ মনজুরুল ইসলাম, মইনুল আহসান সাবের, আলী যাকের, সেলিনা হোসেন, শামসুজ্জামান খান, আনোয়ারা সৈয়দ হক, আসাদ চৌধুরী, আনিসুল হক, সলিমুল্লাহ খান, কায়জার হক, খাদেমুল ইসলাম প্রমুখ।

বিশ্বের ২৩টি দেশের দুই শতাধিকের বেশি বক্তা, পারফর্মার এবং চিন্তাবিদ তিন দিনের আয়োজনে অংশ নেবেন। উৎসবে প্রথমবারের মতো ব্রিটিশ সাহিত্য জার্নাল গ্রান্টা’র মোড়ক উন্মোচন হবে। আগামী ১০ নভেম্বর সম্ভাব্য সেশনের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হবে।

সাহিত্যের সম্মানজনক ডিএসসি পুরস্কার ঘোষণা দেওয়া হবে লিট ফেস্ট প্রাঙ্গণে। এছাড়া ‘জেমকন সাহিত্য পুরস্কার’ দ্বিতীয়বারের মতো লিট ফেস্টের শেষ দিনে ঘোষিত হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজনটি পরিচালনা করবেন কথাসাহিত্যিক কাজী আনিস আহমেদ, কবি সাদাফ সায্ সিদ্দিকী এবং কবি আহসান আকবর। এর টাইটেল স্পন্সর বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন, কি স্পন্সর ব্র্যাক।

উৎসবে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলছে www.dhakalitfest.com ঠিকানায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com