সংবাদ শিরোনাম :
সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির ফাঁকা সড়কে স্বস্তি, ঈদের ছুটিতে বদলে গেছে ঢাকা

নায়িকা নুসরাত ফারিয়া আটক

স্পেশাল করসপন্ডেন্ট ঢাকা।।

চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ বাতায়নকে এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম নুসরাত ফারিয়াকে আটকের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে তাকে আসামি করা হয়েছে।

নুসরাত ফারিয়াকে আটক নাকি গ্রেপ্তার- এই প্রশ্নে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মামলা যেহেতু আছে…, তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক।’

এদিকে, ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে সেখানে একটি মামলা থাকার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের থানায় তাকে হস্তান্তর করা হয়নি। যতদূর জেনেছি, তাকে গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হবে।’
বাতায়ন২৪ডটকম /শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com