সংবাদ শিরোনাম :
বর্ণিল আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব ও স্কুলের দুই পক্ষ মুখোমুখি, ভাঙচুর ও অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা রংপুর সিটির উন্নয়নে ১৮০০ কোটি টাকার কাজের আপডেট প্রতি দুই মাস পর পর জনগনের কাছে দেয়া হবে: প্রশাসক ডন কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার বেরোবির ১৯ বছরে পদার্পণ: শিক্ষার্থীদের প্রাপ্তি, প্রত্যাশা ও আক্ষেপ ফেরদৌস জয় সভাপতি, আতিক হাসান সম্পাদক, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন তারাগঞ্জে ডিবি ও কিউআরটির অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার রংপুরে সার ডিলার নিয়োগ বানরের পিঠা ভাগের মতো হয়েছে; এমপি রায়হান সিরাজী
পছন্দের রং বলে দেবে আপনার বৈশিষ্ট্য

পছন্দের রং বলে দেবে আপনার বৈশিষ্ট্য

ফাইল ছবি

আপনার পছন্দের রং কোনটি? কোনো উজ্জ্বল বা হালকা রং কি আপনাকে বেশি প্রভাবিত করে? তা-ই যদি হয়, তাহলে আপনার পছন্দের রং-ই বলে দেবে আপনার বৈশিষ্ট্য। মানুষের বিশেষ কিছু দিক খুব সহজেই বোঝা যায় তার পছন্দের রং দিয়ে।

বেগুনি
তিনি একজন পারফেকশনিস্ট। যেকোন কাজ নিখুঁতভাবে করাটাই তার ব্যক্তিত্বের মাপকাঠি। অত্যন্ত আবেগপ্রবণও।

নীল
তারা রক্ষণশীল। নিজস্ব চিন্তাধারা ও বিশ্বাস নিয়ে বাঁচেন। অন্যকে খুশি করার জন্য নিজের আদর্শ কখনোই বদলান না।

আকাশি
তিনি অত্যন্ত সৎ ও সহানুভূতিশীল। যে কারণে খুব সহজেই মানুষ তাকে বিশ্বাস করতে পারে।

 

সবুজ
তারা খুব অল্পতেই খুশি হন। নিজের কাজের সামান্যতম স্বীকৃতি পেলেই অনেক আনন্দ পান।

হলুদ
যুক্তিই তাকে বর্ণনা করে। দৈনন্দিন জীবনের প্রতিটি বিষয়েই তিনি যুক্তি খুঁজে বেড়ান।

 

কমলা
তারা অনেক সামাজিক হন। মানুষের সঙ্গে মিশতে পছন্দ করেন। সবাই তাদের খুব সহজেই গ্রহণ করে নেয়।

লাল
লাল রং যারা পছন্দ করেন; তারা অত্যন্ত বহির্মুখী হন। তাদের জীবন হয় ‘অ্যাকশন ওরিয়েন্টেড’। তারা খুবই কর্মতৎপর ও আত্মবিশ্বাসী।

সাদা
তারা পরিষ্কার-পরিচ্ছন্নতা পছন্দ করেন। খুবই খোলা মনের মানুষ হন। তাই সামান্যতম খুঁত দেখলেই বিরক্ত হন।

 

কালো
তারা এতটাই আত্মবিশ্বাসী যে, সহজে কেউ তাদের নাগাল পায় না। তারা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ও দৃঢ়প্রতিজ্ঞ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com