সংবাদ শিরোনাম :
গঙ্গাচড়ায় ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রীর নিকট চরের কৃষকদের স্মারকলিপি নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন
গাজায় আটক শেষ দুই জিম্মির লাশ ফেরতের দাবি বিক্ষোভকারীদের

গাজায় আটক শেষ দুই জিম্মির লাশ ফেরতের দাবি বিক্ষোভকারীদের

স্টাফ করেসপন্ডেন্ট, আন্তর্জাতিক ।। বাতায়ন২৪ডটকম।।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার গাজায় আটক শেষ ইসরাইলি জিম্মির পরিবারের সঙ্গে কথা বলেছেন। তার কার্যালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভকারীরা শেষ দুটি লাশ ফেরত দেওয়ার দাবি জানায়।

ইসরাইলের ইয়াসাম এলিট পুলিশ ইউনিটের ২৪ বছর বয়সী কর্মকর্তা রান গভিলি ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার সময় যুদ্ধে নিহত হন।  গভিলির লাশটি গাজায় নিয়ে যাওয়া হয়।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, শুক্রবার নেতানিয়াহু ‘তার বাবা-মা তালিক ও ইতজিককে তার লাশের প্রত্যাবর্তনের জন্য ইসরায়েলের প্রচেষ্টা এবং তাক লাশকে যথাযথ ইহুদি সমাধিস্থলে নিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প সম্পর্কে অবহিত করেন।’

বিৃবতিতে আরও বলা হয়, নেতানিয়াহু ইসরায়েলে নিযুক্ত থাই রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলেছেন এবং গাজায় একমাত্র নিহত থাই নাগরিক সুধথিসাক রিনথালাকের লাশটি ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা সম্পর্কে তাকে অবহিত করেছেন। ইসরায়েল সরকার ও নিরাপত্তা বাহিনী ‘তার (সুধথিসাক) লাশটি ফিরিয়ে আনার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

৪৩ বছর বয়সী রিনথালাক গাজা উপত্যকার কাছে বিরি কিব্বুতজে বাগানে কাজ করতেন এবং ৭ অক্টোবরের হামলায় নিহত বেশ কয়েকজন থাই শ্রমিকের মধ্যে একজন ছিলেন।

এদের লাশ গাজায় নিয়ে যাওয়া হয়েছিল। ২০২৪ সালের মে মাসে ইসরাইল তার মৃত্যু নিশ্চিত করে।

গাজায় বন্দী ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী প্রধান দল হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম শনিবার তেল আবিবের হোস্টেজেস স্কোয়ারে একটি সমাবেশের আয়োজন করে। এ সময় তারা জিম্মি ও গাজায় আটকে থাকা লাশের আত্মীয়দের উদ্দেশ্যে— ‘আমরা তোমাদের সঙ্গে আছি’ বলে স্লোগান দেয়।

এটি ছিল সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহুর সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য সাপ্তাহিক সমাবেশের সর্বশেষতম আয়োজন।

এ সময় অংশগ্রহণকারীরা ‘তোমরা একা নও, আমরা তোমাদের সঙ্গে আছি’— বলে স্লোগান দেয়।

তারা গভিলি ও রিনথালাকের মুখ সম্বলিত প্ল্যাকার্ড ও ‘দিন ৭৮৫, আমরা কাউকে পিছনে রাখি না’ লেখা প্ল্যাকার্ড ধরে ছিল।

সমাবেশে অংশগ্রহণকারীদের একজন ৭২ বছর বয়সী মিশাল ইয়ানিভ বলেন, ‘পরিবারগুলোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা বারবার আসছি, যাতে তারা অনুভব করতে পারে যে আমরা তাদের সঙ্গে আছি। আমরা সব সময় তাদের পাশে আছি। কেউ কেউ ফিরে এসেছে বলেই আমরা আসা বন্ধ করব না।’

ইয়ানিভ আরও বলেন, ‘যখন জিম্মিরা ফিরে আসবে, তখন আমি ৭ অক্টোবর আমাদের ওপর যে সরকার হামলা চালিয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করব এবং তারা তা স্বীকার করবে না। নেতানিয়াহু এখনও স্বীকার করছেন না যে এই ঘটনার জন্য তিনিই দায়ী।’

১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে কার্যকর হওয়া মার্কিন মধ্যস্ততায় যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী অনুসারে, হামাস তাদের বন্দী ৪৮ জন জিম্মিকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত।

তারা এখন পর্যন্ত ৪৬ জনকে ফিরিয়ে দিয়েছে, যার মধ্যে এক দশকেরও বেশি সময় আগে অপহৃত এক নিহত সৈনিকের মৃতদেহও রয়েছে।

সমাবেশে ৫৩ বছর বয়সী পণ্য ব্যবস্থাপক নোয়া জিভ বলেন, ‘আমি বিশ্বাস করি যে এই দুই বছর ধরে আমরা ধারাবাহিকভাবে এখানে আসার ফলে জিম্মিদের মুক্তিতে অনেক অবদান রেখেছে।’ তিনি এএফপিকে আরো বলেন, আমরা আশা করছি যে এটি শিগগিরই শেষ হবে। আমরা এর চূড়ান্ত পর্যায়ে আছি এবং এটি শেষ হবেই।’

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com