সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে
মালয়েশিয়ায় ১৬ বছরের কমবয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধের পরিকল্পনা 

মালয়েশিয়ায় ১৬ বছরের কমবয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধের পরিকল্পনা 

স্টাফ করেসপন্ডেন্ট, আন্তর্জাতিক ।। বাতায়ন২৪ডটকম।।

নতুন বছরে ১৬ বছরের কমবয়সী শিশুদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ করার পরিকল্পনা করছে মালয়েশিয়া সরকার। বলা হচ্ছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কুয়ালালামপুর থেকে এএফপি এ খবর জানিয়েছে।

যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাজদিল রোববার বলেছেন, সরকার দেখছে অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশ অনলাইনে বয়সসীমা কীভাবে আরোপ করেছে।

তিনি বলেন, আশা করি, আগামী বছর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সরকারের এই সিদ্ধান্ত মানবে। ১৬ বছরের নিচের কেউ সেখানে অ্যাকাউন্ট খুলতে পারবে না।

মন্ত্রী আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, যদি সরকার, সরকারি সংস্থা এবং অভিভাবকরা নিজ দায়িত্ব পালন করলে মালয়েশিয়ায় ইন্টারনেট শুধু দ্রুতগতির নয়, শিশু ও পরিবারগুলোর জন্য সবচেয়ে নিরাপদও হয়ে উঠবে হবে।’

মালয়েশিয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কার্যক্রমের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। বাড়তে থাকা সাইবার অপরাধ মোকাবিলা করাই যার লক্ষ্য।

নতুন নিয়ম অনুযায়ী, বিদ্যমান প্ল্যাটফর্ম ও মেসেজিং সার্ভিসগুলোর ৮০ লাখেরও বেশি ব্যবহারকারী জন্য লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হয়েছে।

গত অক্টোবরে বেশ কয়েকজন এমপিও সরকারের নেওয়া এ পরিকলপনায় সমর্থন জানিয়েছেন। তারা বলেন, নিবন্ধনের সময় ব্যবহারকারীর বয়স যাচাই করার সঠিক ব্যবস্থা থাকা উচিত।

সেপ্টেম্বরে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ইপসস মালয়েশিয়া এডুকেশন মনিটর ২০২৫-এর জরিপে দেখা যায়, দেশটির ৭২ শতাংশ মানুষ মনে করেন, শিশুদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত করা উচিত।

অস্ট্রেলিয়ায়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকসহ সব প্ল্যাটফর্মকে আগাম ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের নিচের ব্যবহারকারীর অ্যাকাউন্ট সরাতে বলা হয়েছে। না হলে প্রতিষ্ঠানগুলো বড় জরিমানার মুখোমুখি হতে পারে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসনও শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করার জন্য আইন প্রনয়নের পরিকল্পনা করছেন।

ডাচ সরকারও ১৫ বছরের কম বয়সী শিশুদের টিকটক ও স্ন্যাপচ্যাট ব্যবহার করতে না দেওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছে।

অন্যদিকে, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, ইতালি ও স্পেন যৌথভাবে একটি পরীক্ষামূলক অ্যাপ চালু করছে। এটি ব্যবহারকারীর বয়স যাচাই করবে এবং শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষা করবে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com