সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
‘মিস ইউনিভার্স’ হলেন ফাতিমা বশ

‘মিস ইউনিভার্স’ হলেন ফাতিমা বশ

স্টাফ করেসপন্ডেন্ট, বিনোদন।। বাতায়ন২৪ডটকম।।

সারা বিশ্বের প্রতিযোগীদের পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ। জিতে নিলেন ‘৭৪তম মিস ইউনিভার্স’ খেতাব।

শুক্রবার(২১ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককের আইকনিক মঞ্চে শুরু হয় ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত পর্বে মেক্সিকোর ফাতিমা লড়াই করেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা এবং আইভরি কোস্টের সুন্দরীদের সাথে।

‘মিস ইউনিভার্স’ জেতার মুহূর্তে আবেগাপ্লুত ফাতিমা বশ

বিচারকদের দেয়া দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস ও দৃঢ়তার ছাপ রেখে ফাতিমা বিশ্বের সব প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই মর্যাদাপূর্ণ মুকুট অর্জন করেন।

কয়েকদিন আগেই আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে ‘আমি কোনো পুতুল নই’ বলে সাহসিকতার সাথে প্রতিবাদ জানান ফাতিমা বশ। এখন তার মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট্।

বিশ্বসৌন্দর্যের প্রতীক ফাতিমা বশ

এমনকি ফাইনালের আগেও আয়োজক নাওয়াত ইৎসারাগ্রিসিলের কাছ থেকে ফাতিমা ‘ডাম্বহেড’ এর মতো কুৎসিত মন্তব্য শুনতে হয়েছে তাকে। এমন অপমানে ক্ষুব্ধ ফাতিমা শুধু প্রতিবাদই জানাননি বরং প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এমন দৃঢ় অবস্থান সেসময় বিশ্বজুড়ে আলোচনায় আসে ফাতিমা। সহ-প্রতিযোগী এবং নেটিজেনদের সংহতি ও সমর্থনে তিনি ‘ভয়হীন নারী’ হিসেবে প্রশংসিত হন।

মেক্সিকোর ফাতিমা বশ

ফাইনালের মঞ্চে ফাতিমার নারী অধিকার, আত্মসম্মান ও নেতৃত্ব বিষয়ে উত্তর ছিল অত্যন্ত সুস্পষ্ট ও শক্তিশালী। তার এই আত্মবিশ্বাসী উত্তর মুহূর্তেই হলজুড়ে বিপুল করতালি কুড়ায়। ফাতিমার দৃঢ় আত্মবিশ্বাস প্রমাণ করে দেয় যে প্রতিবাদ শুধু সাহস নয়, জয়ের পথও তৈরি করে। জিতে নিলেন বিশ্বসৌন্দর্যের এই সর্বোচ্চ সম্মান।

‘৭৪তম মিস ইউনিভার্স’ ফাতিমা বশ

এই বছর রানারআপ হন মিস থাইল্যান্ড। অন্যদিকে, ২৬ বছর বয়সী ফাতিমা বশের মাথায় উঠল বহুল কাঙ্ক্ষিত মিস ইউনিভার্সের মুকুট। এটি মেক্সিকোর জন্য চতুর্থবারের মতো শিরোপা জয়।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com