সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থানে নবীন উদ্যোক্তাদের কর্মশালা, ওষুধ বিতরণ নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট ১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০টি বাইক বিএনপির মনোনয়ন পেলেন না সেই ভাইরাল ফারজানা সিঁথি দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার গাইবান্ধা ১৫০ শিক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, এসএসসি পরীক্ষার আগে দুশ্চিন্তায় সংসদ সদস্য হচ্ছেন ফেন্সী, রংপুর উন্নয়নে বড় পরিকল্পনা
কেনিয়ায় বন্যায় হাজারো মানুষ বাস্তুচ্যুত

কেনিয়ায় বন্যায় হাজারো মানুষ বাস্তুচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট, আন্তর্জাতিক ।। বাতায়ন২৪ডটকম।।

কেনিয়ার জনপ্রিয় লেক নাইভাশায় সাধারণত পর্যটকদের নিয়ে নৌকা চলাচল করে। কিন্তু, গত কয়েক সপ্তাহে সেইসব নৌকায় করে বন্যার্তদের সরিয়ে নেওয়া হচ্ছে। নাইভাশা থেকো বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক দশকেরও বেশি সময় ধরে নাইভাশা লেকের পানির স্তর বৃদ্ধি পাচ্ছে এবং বারবার এর পাড় ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। তার পরেও কিহোতো জেলার স্থানীয়রা এ বছর এখনো পানির স্তর এতো বেশি দেখে হতবাক হয়ে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা রোজ আলেরো বলেন, এখানে আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। স্থানীয় কর্মকর্তারা জানান, রিফট ভ্যালি লেকটি সে দেশের অভ্যন্তরে দেড় কিলোমিটার পর্যন্ত রয়েছে।

৫১ বছর বয়সি এক নারী জানান, পানির স্তর বৃদ্ধির জন্য মানুষ ভোগান্তি পোহাচ্ছে। আমার বাড়িতে কোমর সমান পানি এবং আমাদের পুরো জেলায় মানুষের টয়লেট পর্যন্ত ডুবে গেছে।

তিনি আরো বলেন, মানুষ আটকে পড়ে আছে … তাদের কোথাও যাওয়ার উপায় নেই।

বহু মানুষ তাদের সবকিছু হারিয়েছে। শত-শত বাড়িঘর সম্পূর্ণ ডুবে গেছে। গির্জা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুলিশ স্টেশনগুলো পানিবন্দি রয়েছে। শিশুরা স্কুলে যেতে পারছে না। এই দৃশ্য রিফট ভ্যালির অন্যান্য লেকেও পরিলক্ষিত হচ্ছে। এসব কারণে হাজার-হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

নাকুরু কাউন্টির দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান জয়েস চেচে জানান, ক্রমবর্ধমান পানি বৃদ্ধির কারণে ৭ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ঘটনাটি বন্যপ্রাণীর ওপরও প্রভাব ফেলেছে এবং পর্যটন ও অন্যান্য ব্যবসা হুমকির মুখে পড়েছে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com