সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
সত্যিই কি সাড়ে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিলেন শাকিব খান

সত্যিই কি সাড়ে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিলেন শাকিব খান

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে আবারও নতুন বিজ্ঞাপনে দেখা যাবে। এই খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে নতুন একটি গুঞ্জন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সোশাল মিডিয়া ব্যবহারকারী দাবি করছেন, শাকিব খান এই শীতকালীন ত্বক সুরক্ষা পণ্যের নতুন বিজ্ঞাপনের জন্য সাড়ে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

তবে এই গুঞ্জনের কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। বিজ্ঞাপনটির নির্মাতা দেশের পরিচিত নির্মাতা আদনান আল রাজীবও এ নিয়ে মুখ খুলেননি। জানা গেছে, বিজ্ঞাপনটির শুটিং ইতোমধ্যে রাজধানীতে সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি টেলিভিশন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে।

শাকিব খান সম্প্রতি ‘রিমার্ক হারল্যান’ কোম্পানি ছেড়ে দিয়েছেন, এই গুঞ্জনও কিছু সময় ধরে শোনা যাচ্ছিল। তার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় এমন খবর দ্রুত ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, শাকিব খান আগামীতে নিয়মিত বিভিন্ন কোম্পানির সঙ্গে টিভিসি, ফটোশুট ও প্রচারণায় দেখা দেবেন।

বর্তমানে শাকিব খান নতুন সিনেমা ‘সোলজার’র শুটিং শুরু করেছেন। সিনেমার পরিচালক সাকিব ফাহাদ এক ভিডিও বার্তায় শুটিং শুরু হওয়ার খবর নিশ্চিত করেছেন। নানা সূত্রে জানা গেছে, সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে থাকবেন তানজিন তিশা। এছাড়া এতে আছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।

সোশাল মিডিয়ায় গুঞ্জন এবং বিজ্ঞাপনের ভক্তদের উত্তেজনা মিলে শাকিব খানের নতুন কাজ নিয়ে আগ্রহ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com