সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিচয়ে লুটপাট ও সম্পদ দখল, সেই স্বার্থেই রতনকে হত্যা: কর্নেল বাতেন এমপি রংপুরে জমির মালিকানা দ্বন্দ্বে আটকে আছে পুর্তিমা বিসর্জন, ডিসি অফিসে বৈঠকেও মেলেনি সমাধান রংপুরে মন্দিরে লাইন খোলার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু ভাড়া বাসায় মাদক-নারীসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি জহির গ্রেপ্তার রংপুরে গ্যাং-দ্বন্দ্বে আ. লীগ নেতা খুন, এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার কাউনিয়ায় মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১০, আশঙ্কাজনক ৩ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংসদে বিতর্ক করুন: প্রধানমন্ত্রী এই দেশ সবার, সম্প্রীতির বন্ধনে গড়তে হবে প্রত্যাশিত বাংলাদেশ’: রংপুরে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রংপুর সফর নিয়ে, মহানগর যুবদল , স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল নবাগত বিভাগীয় কমিশনারকে রংপুর রেঞ্জ ডিআইজির ফুলেল শুভেচ্ছা
নির্বাচন বানচালের জন্য দেশী-বিদেশি ষড়যন্ত্র চলছে: নুর

নির্বাচন বানচালের জন্য দেশী-বিদেশি ষড়যন্ত্র চলছে: নুর

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামী নির্বাচন বানচালের জন্য দেশী-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। তিনি আজ বুধবার হবিগঞ্জে নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। স্থানীয় পৌরসভা মাঠে হবিগঞ্জ-৩ আসনের দলীয় প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমানের সমর্থনে জেলা গণঅধিকার পরিষদ এক নির্বাচনী সভার আয়োজন করে।

এ সময় নূর বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশ বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে গণভোট ও জাতীয় নির্বাচনের দুটি আলাদা ভোট গ্রহণের বাস্তবতা নেই। আমরাসহ অনেক রাজনৈতিক দল একমত হয়েছে- জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার জন্য একই সঙ্গে জাতীয় নির্বাচনের সময় গণভোট আয়োজন করা যেতে পারে।

জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা গণঅধিকার পরিষদ কোনো জোটে যাব না। ইতোমধ্যে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছি।’

সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মিজু, উচ্চতর পরিষদের সদস্য হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, তাহমিদ হাসান, হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসান।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com