সংবাদ শিরোনাম :
ক্রীড়াঙ্গনে উঠা দুর্নীতি ও অনিয়মের তদন্তে একাধিক কমিটিসহ দুর্নীতি দমন কমিশন কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী শূন্য পাসে দিনাজপুর বোর্ডের ৪৯ প্রতিষ্ঠান, সর্বোচ্চ নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুরে সাইকেল র‍্যালি, অংশ নিলেন রসিক প্রশাসক জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই, পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের ফেরাতে খেলার মাঠে আনতে হবে: রসিক প্রশাসক ডন কুড়িগ্রামে ভারতীয় অবৈধ মোবাইলসহ চোরাচালান চক্রের মূল হোতা গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন ফয়সল আমীন, ভোট পড়েছে ৬৪.৭৭% ঠাকুরগাঁওয়ে ভোট কারচুপি ও এজেন্টদের ওপর হামলার অভিযোগ, শনিবার জামায়াতের বিক্ষোভ যশোরে বাবার মৃত্যুর ১৫ মিনিট পর সন্তানের জন্ম
অবৈধভাবে কার্যক্রম পরিচালনা, রংপুরে ৩ ক্লিনিক সিলগালা

অবৈধভাবে কার্যক্রম পরিচালনা, রংপুরে ৩ ক্লিনিক সিলগালা

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

অবৈধভাবে পরিচালনার অভিযোগে রংপুর মহানগরীর দুটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর ধাপ এলাকায় অভিযান চালায় বিভাগীয় স্বাস্ধ্য অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়। এসময় হাতে নাতে অবৈধপন্থায় পরিচালনার অভিযোহে এলিট হাসপাতাল, জয়তুন ক্লিনিক ও রহমানিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে বন্ধ করে তারা।

অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ মেশকাতুল আবেদ ও সিভিল সার্জন ডাঃ শাহিন সুলতানাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সাছে ছিলো রংপুর মহানগর পুলিশ।

রংপুরের সিভিল সার্জন ডা. শাহীনা সুলতানা জানান,  এসব ক্লিনিক ও ডায়াগোনোস্টিক সেন্টারে চিকিৎসক ও নার্স ছিল না। অনুমোদনের থেকে বেশি বেডসংখ্যা, অব্যবস্থাপনায় রোগীর মৃত্যু ও মানসম্মত অপারেশন থিয়েটার না থাকায় সেগুলো সিলগালা করে দেয়া হয়েছে। প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো ছাড়া আর এসব ক্লিনিক খুলবে না। ।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক  ডাঃ মেশকাতুল আবেদ জানান, সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে  রংপুর মহানগরীসহ বিভাগের প্রতিটি সরকারি বেসরকারি ক্লিনিক হাসপাতাল, ডায়াগোনোস্টিক সেন্টার মনিটরিং করছি আমরা। যেখানেই ব্যত্যয় হবে। সেখানেই অভিযান এবং প্রয়োজনে বন্ধ করে দেয়া হবে। এতে কোন আপোষ বা চাপ সহ্য করা হবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com