সংবাদ শিরোনাম :
মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর
ইসকন নিষিদ্ধ ও মুফতি মহিবুল্লাহকে গুমকারীদের গ্রেফতারের দাবিতে রংপুরে বিক্ষোভ

ইসকন নিষিদ্ধ ও মুফতি মহিবুল্লাহকে গুমকারীদের গ্রেফতারের দাবিতে রংপুরে বিক্ষোভ

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।। 

ইসকন নিষিদ্ধ এবং   মুফতি মহিবুল্লাহকে গুমকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের সচেতন মুসলিম সমাজ।

শুক্রবার ( ২৪ অক্টোবর) জুমআর নামাজের পর সদর উপজেলা মসজিদের সামন থেকে বিক্ষোভটি শুরু হয়ে নগরীর সুপার মার্কেটেোড়, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব চত্তর হয়ে এসে শেষ হয়। সেখানে সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তব্য রাখেন করিমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইউনুস আলী, মাওলানা সহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ইয়াছিন আরাফাত প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ইসকন পরিকল্পিতভাবে বাংলাদেশে বিশৃঙখলা তৈরি করে দিল্লি এবং হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। তারা মুফতি মহিবুল্লাহকে গুম করে ঢাকা থেকে পঞ্চগড় দিয়ে দিল্লীতে পাঠানোর পরিকল্পনা করেছিল। কিন্তু ইন্টিরিম সরকার তাদের নিষিদ্ধ না করে লায় দিচ্ছে। অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনস্টকারী এই চক্রকে আইনের আওতায় আনা না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তুলবে তৌহিদি মুসলিম জনতা।

বাতায়ন২৪ডটকম।। সমামা।।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com