সংবাদ শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণ করলো বিএনপি নেতা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ রংপুরে থানা থেকে ফেরার পথে মায়ের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, কৃষক দল নেতা গ্রেপ্তার তিস্তার ভাঙনে নদীগর্ভে বিদ্যালয়, শুরু হয়েছে জিও ব্যাগ ফেলা রংপুর চিড়িয়াখানা থেকে আপত্তিকর অবস্থায় ২৭ তরুন তরুনী আটক রংপুরে ১৫ বছরে ৬৮ হাজার মানুষকে জীবিকা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন ‘আমাদের চেহারায় ব্যালট পেপারও যদি হাসিনা দেখতো, তাহলে এ দেশটাকে ঐ জায়গায় নিয়ে যেতে পারতো না: ডা. জাহেদ উর রহমান সালিশে নারীকে প্রহার, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করছি’ উলিপুরে ৫০ হাজার কর্মসংস্থানের লক্ষ্যে ভোকেশনাল সেন্টার উদ্বোধন করলেন জামায়াত এমপি
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা

প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা

স্টাফ করেসপনডেন্ট, বিনোদন।। বাতায়ন২৪ডটকম।।

গেল সেপ্টেম্বর মাসেই এক বছর পূর্ণ করেছে বলিউডের তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের একমাত্র সন্তান দুয়া পাডুকোন সিং। অবশেষে প্রথমবারের মতো কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন দীপিকা ও রণবীর।

ছবিগুলোতে দেখা গেছে, কখনও দুয়া হাসছে, কখনও আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে বাবা-মাকে। রণবীর ও দীপিকা দু’জনেই কন্যাকে আদরে ভরিয়ে রেখেছেন। ছবিগুলো সামাজিকমাধ্যমে শেয়ার করে তারা লেখেন, দীপাবলির শুভেচ্ছা।

পাঁচটি ছবির শেষটিতে দেখা গেছে, দীপিকার কোলে বসে জোড়হাতে প্রার্থনা করছে ছোট্ট দুয়া।

ছবিগুলো প্রকাশের পর অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ বলছেন, দুয়া হুবহু দীপিকার মতো দেখতে; আবার কেউ বলছেন, মেয়ের মুখে রণবীরের ছাপ স্পষ্ট।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে জমকালো আয়োজনে বিয়ে করেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। সম্প্রতি তারা তাদের কন্যা দুআর প্রথম জন্মদিন উদযাপন করেছেন।

বাতায়ন২৪ডটকম।।মেমোহি।। 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com