সংবাদ শিরোনাম :
রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয় সকালে সন্তান প্রসব, দুপুরেই এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা মাদক, জুয়া ও চুরি মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে দেউতি বাজারে ‘তারুণ্যের আলো’র সচেতনতামূলক অভিযান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দেয়ালে ‘শিবির মুক্ত ক্যাম্পাস’ লিখে ৪৮ ঘন্টার মাথায় মুছে দিলে ছাত্রদল প্রধানমন্ত্রীর সারপ্রাইজ: রংপুরের অনুশ্রীর হাতে উঠল কাঙ্ক্ষিত হারমোনিয়াম চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন হবে- প্রতিমন্ত্রী কুড়িগ্রামে সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে রংপুরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি চিরিরবন্দরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই খুন
কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধীর নাম ঘোষণা

কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধীর নাম ঘোষণা

ফাইল ছবি

শুরুরও একটা সূচনা থাকে। সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লির ১০ জনপথে দলীয় কার্যালয়ে সেই সূচনাটাই করতে চেয়েছিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। অনেকটা প্রত্যাশিতভাবেই দলের পরবর্তী সভাপতি হিসাবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি এবং কোনো ধরনের বিরোধিতা ছাড়াই তা পাস হয়েছে।

পশ্চিমবঙ্গে বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, সব কিছু ঠিক থাকলে আগামী মাসে কংগ্রেস নতুন সভাপতি হিসাবে রাহুলকে পাবে। দলের সভাপতি পদে রাহুলের অভিষেকের পথ প্রশস্ত করতে সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছিলেন সোনিয়া গান্ধী।

গত ১৭ বছর ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনিয়াই দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। কিন্তু, গুজরাটের বিধানসভার ভোটের আগে রাহুলের রাজনৈতিক ওজন আরও বাড়াতে চায় কংগ্রেস। কংগ্রেসের সূত্রগুলো বলছে, সে লক্ষ্যেই তাকে সভাপতির পদে আনা হবে।

সোমবার কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজওয়ালা বলেন, ‘দলের পরবর্তী সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেছে ওয়ার্কিং কমিটি। তা পাসও হয়েছে। যদি আর কেউ প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল না করেন, তবে তিনিই দলের পরবর্তী সভাপতি হচ্ছেন।’

কংগ্রেস বলছে, সভাপতি পদে নির্বাচনের জন্য আগামী ১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর। ওই দিন বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। পরের দিন অর্থাৎ ৫ ডিসেম্বর সেই মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১১ ডিসেম্বর।

প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ওই দিন বিকাল ৪টায়। আগামী ১৬ ডিসেম্বর নির্বাচন। গণনা এবং ফলপ্রকাশ ১৯ ডিসেম্বর। যদিও কংগ্রেস সূত্র বলছে, রাহুল ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো প্রার্থীর কথা তাদের জানা নেই। সম্ভাবনাও নেই বলে তাদের আশা। সে ক্ষেত্রে ৪ ডিসেম্বরই কংগ্রেস সভাপতি হিসাবে রাহুলের নাম ঘোষণা করা হতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com