সংবাদ শিরোনাম :
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার  রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়
রংপুরে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ

রংপুরে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ

 

স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

রংপুরের বিভিন্ন মহাসড়কে অবৈধ সিএনজি ও অটো চলাচল বন্ধ ও স্ট্যান্ড উচ্ছেদ করেছে ভ্রাম্যমান অভিযান করেন মেট্টোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন।
রবিবার ১৮ মে রংপুর মহানগরীর বাংলাদেশ ব্যাংক মোড় ও মাহিগঞ্জ সাতমাথা রংপুর কুড়িগ্রাম মহাসড়ক সিএনজি ও অটো স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। অবৈধ সিএনজি অটো উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল কাইয়ুম ও মেট্টোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিসি) আব্দুর রশিদ। অবৈধভাবে বাংলাদেশ ব্যাংক মোড় থেকে হাতিবান্ধা, লালমনিরহাট, পাটগ্রাম, বুড়িমারী ও মাহিগঞ্জ, সাতমাথা থেকে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দর্শনা মোড় থেকে দিনাজপুর ফুলবাড়ীসহ বিভিন্ন এলাকায় এই অবৈধ সিএনজি অটো মহাসড়কে চলাচলের ফলে সড়ক দূর্ঘটনা বেড়েই চলেছে। দূর্ঘটনা রোধের জন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন রংপুর মেট্টোপলিটন ট্রাফিক পুলিশের ইনচার্জ রাশিদুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আবু রায়হান।

বাতায়ন২৩ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com