সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থানে নবীন উদ্যোক্তাদের কর্মশালা, ওষুধ বিতরণ নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট ১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০টি বাইক বিএনপির মনোনয়ন পেলেন না সেই ভাইরাল ফারজানা সিঁথি দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার গাইবান্ধা ১৫০ শিক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, এসএসসি পরীক্ষার আগে দুশ্চিন্তায় সংসদ সদস্য হচ্ছেন ফেন্সী, রংপুর উন্নয়নে বড় পরিকল্পনা

বদরগন্জে  বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিয়াদ ইসলাম, রংপুর, বাতায়ন২৪ডটকম

রংপুরের বদরগন্জ  উপজেলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল  বদরগঞ্জ সরকারি কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে  আজ।

দীর্ঘদিন পর এবার ভিন্ন আমেজে ইফতার পার্টি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির নেতাকর্মীদের ভাষায়, পতিত শেখ হাসিনা সরকারের পতনের কারণে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারাদেশে ইফতার মাহফিলের আয়োজন করেছেন তারা। এই আয়োজনের মাধ্যমে আগামী নির্বাচন সামনে রেখে দলের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।

বিএনপি নেতারা বলছেন, স্বাভাবিকভাবেই আগামী নির্বাচন সামনে রেখে এবারের ইফতার পার্টিতে দলের বিশেষ বার্তা তারা পৌঁছে দিচ্ছেন। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর এবারের ইফতার পার্টি বেশ প্রাণবন্ত ছিল বলে মনে করছেন তারা। ইফতার পার্টির মাধ্যমে এক ধরনের নির্বাচনী প্রচার প্রচারণার হাওয়া তৈরি হয়েছে বলেও মনে করেন দলটি নেতারা।

‎বিগত দেড় দশক মামলা হামলা হয়রানি নিয়েই রমজানে ইফতার মাহফিল করতে হয়েছে বিএনপি নেতাকর্মীদের। আত্মগোপন বা কারাবরণ ছিল বড় সংখ্যার নেতাকর্মীদের নিত্যনৈমিত্তিক জীবনযাপনের রুটিন। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বিএনপি নেতাকর্মীদের সেই প্রতিবন্ধকতা নেই। রাজনৈতিক প্রতিপক্ষের নিষ্ক্রিয়তায় দৃশ্যমান দলটির অভ্যন্তরীণ কোন্দল।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জনাব পরিতোষ চক্রবর্তী আহবায়ক  উপজেলা বিএনপি, সুজন আহবায়ক-রংপুর জেলা স্বেচ্ছাসেবক দল,

মোহাম্মদ আজিজুল হক আহবায়ক বদরগঞ্জ পৌর বিএনপি,কমল লোহানি সদস্য সচিব,বদরগঞ্জ পৌর বিএনপি, অ্যাডভোকেট গোলাম রসূল বকুল যুগ্ম আহ্বায়ক বদরগঞ্জ উপজেলা বিএনপি,বাবু উত্তম কুমার যুগ্ন আহবায়ক বদরগঞ্জ উপজেলা বিএনপি, বাদল যুগ্ম আহ্বায়ক বদরগঞ্জ উপজেলা বিএনপি,শিবলী রহমতউল্লাহ সদস্য বদরগঞ্জ উপজেলা বিএনপি,ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com