সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
রাষ্ট্র সংস্কারের জন্য সরকার কী করছে তা সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি: মেজর হাফিজ

রাষ্ট্র সংস্কারের জন্য সরকার কী করছে তা সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি: মেজর হাফিজ

সরকার রাষ্ট্র সংস্কারের জন্য কী করছে তা সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। প্রয়োজনে সংস্কারের রূপরেখা দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিআরইউতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, এ দেশের সংবিধান সংশোধনের সুযোগ কেবল নির্বাচিত সরকারের। উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা আগস্ট বিপ্লবকে ধারণ করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্বল নয় তা প্রমাণ করতে বিভিন্ন শ্রেণি-পেশার সঙ্গে মতবিনিময় করে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে হবে।

প্রতিটি শহীদ পরিবারকে মুক্তিযোদ্ধা ‘বীর ভাতা’ দেয়া উচিত বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। বিএনপি ক্ষমতায় গেলে সকল ছাত্রকে সামরিক প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ।

/হাআমি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com