সংবাদ শিরোনাম :
রংপুরে তুলা উন্নয়ন বোর্ডের দেয়াল ঘেঁষে যুবকের মরদেহ উদ্ধার অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলা রংপুরে সাড়ে সাত কেজি গাজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরের পীরগাছায় ইয়াবাসহ দুই যুবক আটক রংপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত  হারাগাছের চাঞ্চল্যকর পলাশ হত্যা মামলার আসামি সাব্বির টাঙ্গাইলে গ্রেপ্তার রংপুরে পাচারের চেস্টাকালে সোয়া দুইকোটি মূল্যের কালো পাথরের বিষ্ণমুর্তি উদ্ধার, গ্রেফতার ৩ স্বামী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত পলাশ গ্রেপ্তার রংপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রংপুরে শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই গ্রেফতার
রংপুরে তুলা উন্নয়ন বোর্ডের দেয়াল ঘেঁষে যুবকের মরদেহ উদ্ধার

রংপুরে তুলা উন্নয়ন বোর্ডের দেয়াল ঘেঁষে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর ||বাতায়ন২৪ডটকম ||

রংপুর মহানগরীর ধর্মদাস বারো আউলিয়া এলাকায় তুলা উন্নয়ন বোর্ডের দেয়াল ঘেঁষে পড়ে থাকা অবস্থায় মো. মেরাজুল ইসলাম আরিফ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তাজহাট থানা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সকালে স্থানীয়রা তুলা উন্নয়ন বোর্ডের দেয়াল ঘেঁষে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। পরে সন্ধ্যার দিকে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরিচয় মো. মেরাজুল ইসলাম আরিফ (২৬)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার জায়া সড়ক এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম নুর নবী।

পুলিশ জানায়, নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের তথ্য ও বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
পরে সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে তাজহাট থানা পুলিশ।

মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এইচআরবি /বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com