সংবাদ শিরোনাম :
স্বামী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত পলাশ গ্রেপ্তার রংপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রংপুরে শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই গ্রেফতার রংপুরে সেমিনারে পুস্টি বিজ্ঞানীদের অভিমত, ভালো পুস্টিকর খাবার খেলে মানুষের আচরণ ভালো হয় রংপুরে অবৈধ সয়াবিন তেল কারখানা: মালিকের ১ মাসের কারাদণ্ড রংপুর মহানগর থেকে মাদকনির্মুলে করতে সামাজিক প্রতিরোধ করা হবে: আরপিডিএ চেয়ারম্যান সামু কোনো কলঙ্কিত নির্বাচনের দায় নেবে না বিএনপি’- প্রতিমন্ত্রী মীর শাহে আলম বেহেশতের টিকিট বিক্রি করা এলাকাতেই সার সংকট তৈরী হয়েছে : রংপুরে প্রতিমন্ত্রী শাহে আলম ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন রংপুরে ছিনতাইকালে ছাত্রজনতার হাতে আটক, পদ হারালেন ছাত্রদল সভাপতি
স্বামী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত পলাশ গ্রেপ্তার

স্বামী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত পলাশ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | রংপুর |বাতায়ন২৪ডটকম|

রংপুর মহানগরীর মুন্সিপাড়া এলাকায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. পলাশ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মেডিকেল পাড়া-বুড়িরহাট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পলাশ রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন বাবুখাঁ পাড়া এলাকার আব্দুর সামাদের ছেলে।

এসআরবি রংপুর-১৩ এর সহকারী মিডিয়া পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, মামলার এজাহারে ভুক্তভোগী গৃহবধূর প্রতিবেশী হিসেবে পলাশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, পলাশ ওই গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এ নিয়ে তাকে একাধিকবার সতর্কও করা হয়েছিল।

এজাহারে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর রাত সোয়া ১২টার দিকে গৃহবধূর স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে পলাশ তার শয়নকক্ষে প্রবেশ করেন। পরে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে গত ৬ সেপ্টেম্বর রংপুর মহানগরীর কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১৩।

মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে এসআরবি-১৩ গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার, মেডিকেল পাড়া-বুড়িরহাট মোড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই পলাশকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত পলাশকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এইচআরবি /বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com