সংবাদ শিরোনাম :
রংপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রংপুরে শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই গ্রেফতার রংপুরে সেমিনারে পুস্টি বিজ্ঞানীদের অভিমত, ভালো পুস্টিকর খাবার খেলে মানুষের আচরণ ভালো হয় রংপুরে অবৈধ সয়াবিন তেল কারখানা: মালিকের ১ মাসের কারাদণ্ড রংপুর মহানগর থেকে মাদকনির্মুলে করতে সামাজিক প্রতিরোধ করা হবে: আরপিডিএ চেয়ারম্যান সামু কোনো কলঙ্কিত নির্বাচনের দায় নেবে না বিএনপি’- প্রতিমন্ত্রী মীর শাহে আলম বেহেশতের টিকিট বিক্রি করা এলাকাতেই সার সংকট তৈরী হয়েছে : রংপুরে প্রতিমন্ত্রী শাহে আলম ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন রংপুরে ছিনতাইকালে ছাত্রজনতার হাতে আটক, পদ হারালেন ছাত্রদল সভাপতি লালমনিরহাটে ৯৯ বোতল এস্কাফ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
রংপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

রংপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট| রংপুর |বাতায়ন২৪ডটকম|

রংপুরের তারাগঞ্জে ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. সামিনুর রহমান (১৯)কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বলাকা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সামিনুর রহমান তারাগঞ্জ উপজেলার কৃষ্ণপুর বাহাদুরপাড়া গ্রামের গেদা মিয়ার ছেলে।

এসআরবি রংপুর -১৩ এর সহকারী মিডিয়া পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানায়, গত ২৭ আগস্ট দুপুরের পর শিশুটির মা বাড়িতে ফেরেন। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শিশুটিকে আসামির বাড়ির দিক থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখেন। এ সময় মেয়েকে হাঁটার কারণ জানতে চাইলে শিশুটি তাকে আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কথা জানায়।

পরে শিশুটির মা তাকে চিকিৎসার জন্য তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২৮ আগস্ট তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলাটির নম্বর-১৬।

মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-৭, চট্টগ্রামের যৌথ অভিযানে মামলার প্রধান আসামি সামিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ হত্যা, অপহরণ, ধর্ষণ ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এইচআরবি /বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com