সংবাদ শিরোনাম :
বেহেশতের টিকিট বিক্রি করা এলাকাতেই সার সংকট তৈরী হয়েছে : রংপুরে প্রতিমন্ত্রী শাহে আলম ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন রংপুরে ছিনতাইকালে ছাত্রজনতার হাতে আটক, পদ হারালেন ছাত্রদল সভাপতি লালমনিরহাটে ৯৯ বোতল এস্কাফ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রংপুরে বাসে তল্লাশি, ৮৮ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার জামায়াতকে দলের নাম থেকে ইসলাম বাদ দেয়ার আহবান জানালো রংপুর মহানগর বিএনপি স্বচ্ছতা ও শৃঙ্খলায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন রংপুরের মিঠাপুকুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রিপেইড মিটার বাতিল না হলে রংপুরে গণপ্রতিরোধের হুঁশিয়ারি এএসআই নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের নির্দেশ রেঞ্জ ডিআইজির
রংপুরে ছিনতাইকালে ছাত্রজনতার হাতে আটক, পদ হারালেন ছাত্রদল সভাপতি

রংপুরে ছিনতাইকালে ছাত্রজনতার হাতে আটক, পদ হারালেন ছাত্রদল সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর |বাতায়ন২৪ডটকম |

রংপুরে শিক্ষার্থীদের টাকা ছিনতাই করার পর, মেসে এসে চাঁদাবাজি করার অভিযোগে ছাত্রজনতার হাতে আটক হওয়ার পর দলীয় পদ হারালেন রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. সিয়াম শেখ।দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে তাকে ছাত্রদলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে রংপুর মহানগর ছাত্রদল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন ও সদস্য সচিব রবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. সিয়াম শেখকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত সিয়াম শেখের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রংপুর সরকারি কলেজের পাশের রাধাবল্লভ এলাকায় কয়েকজন শিক্ষার্থীকে গাঁজার পুড়িয়া দিয়ে পুলিশে দেয়ার ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে সিয়াম শেখকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে দাঁদা আদায় করতে একটি মেসে গেলে সিয়াম শেখকে আটক করেন সেখানে থাকা শিক্ষার্থীরা। এ সময় তাকে ঘিরে ছাত্রজনতার মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে স্থানীয় কয়েকজন ছাত্রদলকর্মী ও টোকাই সেখানে গিয়ে তাকে নিয়ে যান বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিয়াম শেখকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেয় রংপুর মহানগর ছাত্রদল।

তবে সিয়াম শেখের বিরুদ্ধে ওঠা ছিনতাই বা শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে কেউ কোন অভিযোগ বা জিডি করেনি বলে নিশ্চিত করেছেন, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদির।

রংপুরে বিভিন্ন অভিযোগ ও মামলার ঘটনায় এর আগেও ছাত্রদলের কয়েকজন নেতাকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com