সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে ৯৯ বোতল এস্কাফ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রংপুরে বাসে তল্লাশি, ৮৮ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার জামায়াতকে দলের নাম থেকে ইসলাম বাদ দেয়ার আহবান জানালো রংপুর মহানগর বিএনপি স্বচ্ছতা ও শৃঙ্খলায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন রংপুরের মিঠাপুকুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রিপেইড মিটার বাতিল না হলে রংপুরে গণপ্রতিরোধের হুঁশিয়ারি এএসআই নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের নির্দেশ রেঞ্জ ডিআইজির শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে হত্যা, দুই দিন পর থানায় ছেলের আত্মসমর্পণ রংপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিল ভ্রাম্যমান আদালত ভোররাতে গাঁজা পাচারকালে এসআরবি’র জালে ৪.৩ কেজিসহ ২ কারবারি
জামায়াতকে দলের নাম থেকে ইসলাম বাদ দেয়ার আহবান জানালো রংপুর মহানগর বিএনপি

জামায়াতকে দলের নাম থেকে ইসলাম বাদ দেয়ার আহবান জানালো রংপুর মহানগর বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম |

জামায়াতকে দলের নাম থেকে ইসলাম বাদ দেয়ার আহবান জানিয়েছেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর উন্নয়নন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। তিনি বলেন দলের নামে ইসলাম লাগাবেন-আর সারাদিন মিথ্যা বলবেন অকাম কুকাম করবেন সেটা বাংলার জনগন মেনে নিবে না।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেস্টার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ করেছে মহানগর বিএনপি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করে।

এসময় তারা ফ্যাসিবাদের আস্তানা এই বাংলা হবে না,  হৈ হৈ রৈ রৈ শেখা হাসিনা গেলো কৈ, শহীদ জিয়ার স্মরণে ভয় করিনা মরণে, ধর ধর লীগ ধর ধইরা ধইরা কবাই করসহ বিভিন্ন শ্লোগান দেয়। পরে মিছিলটি নগরীর জীবন বীমা মোড়, প্রেসক্লাব, জাহাজ কোম্পানী মোড় হয়ে আবারও গ্রান্ড হোটেল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে করেন তারা।

বিক্ষোভ ও সমাবেশে মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাতি দলের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন মহিলা দলের সভানেত্রী সংরক্ষিত মহিলা আসনের সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, আহবায়ক সামসুজ্জামান সামু প্রমুখ ।

সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, ‘পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা আবারও এদেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার যে পায়তারা করছে, তাদেরকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই বর্তমান সরকার এদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ৫ বছরের জন্য এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কোনো ষড়যন্ত্র, কোনো পরিকল্পনা, কোনো গুপ্ত, সুপ্ত পরিকল্পনা নিয়ে রাজপথে আসলে পরে রাজপথেই তাদের সেই সকল পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নস্যাৎ করে দেবে।”

সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেন, গত নির্বাচন যেভাবে চুরি করেছেন, পোলিং এজেন্টদেরকে কিনে নিয়েছেন, পোলিং অফিসারদেরকে কিনে নিয়েছেন, আমরা সব দেখেছি। আপনারা যে এত নোংরা, আপনারা যে বাংলাদেশ জামাতে ইসলামী বলেন, আমার আহ্বান- ইসলামটা ওখান থেকে বাদ দেন। ‘বাংলাদেশ জামাত’ বলেন। কারণ জামাত বললে মিথ্যা-সত্য যা বলবেন, সবই হয়তো মানুষ শুনবে। কিন্তু ইসলামের নাম নিয়ে মানুষের সাথে প্রতারণা করবেন, এটা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। আপনারা জামাতে ইসলাম লাগাইলেন, সারাদিন মিথ্যা কথা বলছেন, সারাদিন বিভিন্ন অপকর্মের সাথে সংযুক্ত আছেন, বাংলাদেশের মানুষের যে আরাম-আয়েশ সেগুলো হারাম করে দেওয়ার জন্য কাজ করছেন। আমি মনে করি, সামনে আপনাদের এইরকম কাজ করে আপনাদের জনগণের পাশে দাঁড়ানোর জন্য কোনো মুখ থাকবে বলে আমি বিশ্বাস করি না।”

রংপুর-৩৬ আসনের সংরক্ষিত মহিলা এমপি রেজেকা সুলতানা ফেন্সি বলেন, ” আওয়ামী লীগ ও তাদের দোসররা অন্যান্য অঙ্গসংগঠন যারা অন্যান্য দল যারা বিরোধী দল হিসেবে আছে। আমরা দেখছি যখন দেশ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, তখন এই সুন্দরভাবে পরিচালনা করা বিনষ্ট করার জন্য যারা দেশকে পঙ্গু করতে চায়, দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চায়, দেশের স্বাধীনতা নষ্ট করতে চায়, তারা আজকে মিথ্যা কথা দিয়ে সুন্দরভাবে ইনিয়ে ভেনিয়ে সারা বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। আমি মনে করি বাংলাদেশের জনগণ এই স্বৈরাচারী দল যারা আছে এবং দোসরদের কাউকে এই অন্যায় অত্যাচার মেনে নেবে না। এবং মিথ্যাভাবে যেসব প্রচারণা করছে সেসব কেউ মেনে নেবে না।’

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com