সংবাদ শিরোনাম :
পুলিশের মোটরসাইকেল চুরি করতে গিয়ে ফাঁস হলো আন্তজেলা চোরচক্র, উদ্ধার ৯ বাইক পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে ষষ্ঠ আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম রংপুরে অপহৃত স্কুলছাত্রী নারায়ণগঞ্জে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার রংপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, মাদক-ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাবের সচেতনতা কারমাইকেল কলেজে আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রংপুরে বিএনপির র‍্যালী পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ হত্যা মামলার আসামিসহ কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ রংপুর মাদক কারবারি ও অনলাইন জুয়ার সাথে জরিত থাকায় গ্রেফতার -৬
রংপুরে বাসে তল্লাশি, ৮৮ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

রংপুরে বাসে তল্লাশি, ৮৮ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট| রংপুর| বাতায়ন২৪ডটকম

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৮ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিঠাপুকুর থানার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামে প্রাণ ডেইরি হাবের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুর মহানগরের তাজহাট থানাধীন চুরিপট্টি, লালবাগ কেডিসি এলাকার জোসনা (৩৫) এবং রাজশাহীর গোদাগাড়ী থানার উজানপাড়া এলাকার বেহুলা (৩৫)।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩ রংপুরের একটি আভিযানিক দল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআরবি-১৩ বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে। জব্দ করা হেরোইন ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com