সংবাদ শিরোনাম :
রংপুরে বাসে তল্লাশি, ৮৮ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার জামায়াতকে দলের নাম থেকে ইসলাম বাদ দেয়ার আহবান জানালো রংপুর মহানগর বিএনপি স্বচ্ছতা ও শৃঙ্খলায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন রংপুরের মিঠাপুকুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রিপেইড মিটার বাতিল না হলে রংপুরে গণপ্রতিরোধের হুঁশিয়ারি এএসআই নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের নির্দেশ রেঞ্জ ডিআইজির শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে হত্যা, দুই দিন পর থানায় ছেলের আত্মসমর্পণ রংপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিল ভ্রাম্যমান আদালত ভোররাতে গাঁজা পাচারকালে এসআরবি’র জালে ৪.৩ কেজিসহ ২ কারবারি পীরগাছায় সারের ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
স্বচ্ছতা ও শৃঙ্খলায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

স্বচ্ছতা ও শৃঙ্খলায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর |বাতায়ন২৪ডটকম|

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর কম্পিউটার দক্ষতা পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম রংপুরে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশে সম্পন্ন হয়েছে  বলে নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল মাবুদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় নিয়োগপ্রত্যাশীরা অংশ নেন। নির্ধারিত নীতিমালা ও নির্দেশনা অনুসরণ করে পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনা করা হয়।

পরীক্ষা শুরুর আগে রংপুর রেঞ্জের ডিআইজি ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ আবদুল মাবুদ, ডিআইজি কার্যালয়ের কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও আনুষঙ্গিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ডিআইজি আব্দুল মাবুদ পরীক্ষার পরিবেশ, প্রযুক্তিগত প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নিয়োগ কার্যক্রমে নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ এবং স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স),শাহ মমতাজুল ইসলাম, পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স), বি. এম. আশরাফ উল্যাহ তাহের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-২ শাখার উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সল উদ্দীন।

পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি জানান, নিয়োগের প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রথম দিনের পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর পরবর্তী পরীক্ষাগুলোও নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com