স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম |
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা পাচারকালে অভিযান চালিয়ে ৪ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
গ্রেপ্তাররা হলেন ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. আমিনুল ইসলাম (৪২) এবং কুরুষা ফেরুষা গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে মো. আঃ হালিম ওরফে আল আমিন (৩৭)।
এসআরবি-১৩ রংপুর সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল ফুলবাড়ী থানার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।
এ সময় তার বসতবাড়ির শয়নকক্ষ তল্লাশি করে কাপড় রাখার আলনার নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষণ ও রাখার অভিযোগে আমিনুল ইসলাম ও আঃ হালিম ওরফে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে এসআরবি সহকারী মিডিয়া পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা গাঁজা ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম