সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার AI দিয়ে ছেলের কণ্ঠ নকল করে প্রতারণা, গাইবান্ধায় চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২ সহকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ: রংপুর শিক্ষা অফিসে চুড়ান্ত মনোনয়ন বঞ্ছিতদের অবস্থান রাণীশংকৈলে জুয়ার আসরে পুলিশের অভিযান, তাস ও নগদ টাকাসহ ৭ জন আটক ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট এ হেক্সা চ্যাম্পিয়ন হওয়ায় অনন্যা-কিসকুর দলকে সংবর্ধনা ও ব্লেজার উপহার দিলো ডিএফএ তাজহাটে গ্যারেজ মালিক হত্যার পলাতক আসামি অমিত ঘোষ গ্রেপ্তার রংপুরে শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রংপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
সহকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ: রংপুর শিক্ষা অফিসে চুড়ান্ত মনোনয়ন বঞ্ছিতদের অবস্থান

সহকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ: রংপুর শিক্ষা অফিসে চুড়ান্ত মনোনয়ন বঞ্ছিতদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম

চুড়ান্ত নিয়োগ দেয়ার দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চুড়ান্ত মনোনয়নে বঞ্চিত প্রার্থীরা।

শনিবার ( ২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ভবনের প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় প্রবেশ মুখ তালাবদ্ধ ছিল। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেন নিয়োগের দাবিতে। বক্তব্য রাখেন মিঠাপুকুর থেকে আসা
মাফরুহা আক্তার ও মোঃ সজিব মিয়া, পীরগাছা থেকে আসা দেবাশীষ চন্দ্র রায় প্রমুখ।

অবস্থানে অংশ নেয়া নিয়োগবঞ্চিত সহকারী শিক্ষক পদে মনোনয়ন পাওয়ারা অভিযোগ করেন, ‘পুলিশ ভেরিফিকেশনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পরও রংপুর জেলার ৬৫ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে নিয়োগের আশায় অপেক্ষা করছেন তারা। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। অবিলম্বে বঞ্চিত ৬৫ জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ার দাবি জানান তারা। নিয়োগ দেয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।

সমামা/এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com