স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর |বাতায়ন২৪ডটকম |
রংপুরের পীরগাছায় অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাত করায় একজন ব্যবসায়ীকে ১২ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় কারখানা থেকে ১০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার সদর ইউনিয়নের পীরগাছা বাজারে মীম কনজ্যুমার কারখানায় অভিযান করে মালামাল উদ্ধার ও কারাদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন। কারাদন্ডাদেশ প্রাপ্ত ব্যবসায়ীল নাম মশিউর রহমান। তিনি পারুল ইউনিয়নের সুন্দর এলাকার আজিজুল ইসলামের পুত্র।
উপজেলা ভ্রাম্যমান আদালতের প্রসিকিউর জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিনের নেতৃত্বে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকসহ একদল পুলিশ অভিযানে অংশ নেন। এসময় নকল ও ভেজাল সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ করেন তারা। পরে কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন জানান, অভিযানের সময় হাতেনাতে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের প্রমাণ মেলে। পরে মালিককে কারাদন্ডাদেশ ও জরিমানা করা হয়েছে। মালামালগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে। অবৈধ সব কিছুর বিরুদ্ধে
অভিযান অব্যাহত থাকবে।
এইচআরবি/ বাতায়ন২৪ডটকম