স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর | বাতায়ন২৪ডটকম |
রংপুরে শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নুরপুর মহাদেবপুর এলাকায় শশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। পরে আদালতে তোলা হলে, তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত কোতোয়ালি।
মহানগর কোতোয়ালি থানার ওসি এ কে এম নাজমুল কাদির জানান, ভুক্তভোগীর ওই ১২ বছর বয়সী ওই কিশোরীর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি ধর্ষণ মামলা করেছেন।
ওসি জানান, মামলায় অভিযোগ করা হয়েছে বাদীর বড় মেয়ের সাথে লালমনিরহাট জেলার মিশন মোড়ের বাসিন্দা মো.বেলাল হোসেনের পুত্র শাহ্ মোঃ সাখাওয়াত আহম্মেদের (২৩) এর সাথে তিন বছর আগে বড় মেয়ের বিয়ে হয়। বড় মেয়ে রংপুরে লেখাপড়া করায় জামাই বাসায় নিয়মিত যাতায়াত করত।
মামলার অভিযোগে আরো বলা হয়, সেই সুযোগে বিগত ১ বছরেরও বেশী সময় ধরে তার ১২ বছর বয়সী ছোট মেয়েকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতো।
গত ১৫ সেপ্টেম্বর আবারো জামাই তার ছোট মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি বড় মেয়ে দেখতে পায়। পরে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রেক্ষিতে জামাইকে গ্রেফতার করা হয়েছে।
মামলা দায়ের কারি ওই মা জানান, থাকবো আজ আমার দুটি মেয়ের জীবনই নষ্ট করে দিন। আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম