সংবাদ শিরোনাম :
রংপুরে সাড়ে সাত কেজি গাজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরের পীরগাছায় ইয়াবাসহ দুই যুবক আটক রংপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত  হারাগাছের চাঞ্চল্যকর পলাশ হত্যা মামলার আসামি সাব্বির টাঙ্গাইলে গ্রেপ্তার রংপুরে পাচারের চেস্টাকালে সোয়া দুইকোটি মূল্যের কালো পাথরের বিষ্ণমুর্তি উদ্ধার, গ্রেফতার ৩ স্বামী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত পলাশ গ্রেপ্তার রংপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রংপুরে শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই গ্রেফতার রংপুরে সেমিনারে পুস্টি বিজ্ঞানীদের অভিমত, ভালো পুস্টিকর খাবার খেলে মানুষের আচরণ ভালো হয় রংপুরে অবৈধ সয়াবিন তেল কারখানা: মালিকের ১ মাসের কারাদণ্ড
রংপুরে সাড়ে সাত কেজি গাজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে সাড়ে সাত কেজি গাজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম

রংপুরে সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে এসআরবি ১৩। শুক্রবার সকালে গঙ্গাছড়া উপজেলার তালুক হাবু এলাকার মেসার্স মামুনুর রশিদ পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে গাজা উদ্ধার ও ওই দুই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন বাবুপাড়া রেল গেইট এলাকার মোঃ আব্দুল হকের স্ত্রী মোছাঃ মনি (৩৫) এবং রবার্টসনগঞ্জ এলাকার মৃত মোরশেদ মিয়ার স্ত্রী মোছাঃ মুন্নি বেগম (৫৫)।

এসআরবি তেরো রংপুর সদর দপ্তরের বিপ্লব কুমার গোস্বামী জানান, ঘরের স্থলে অভিযানের সময় ঐ দুই নারীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের মধ্যে থাকা ৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা নিজ হেফাজতে রাখার অপরাধে ঐ দুই নারীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এসআরবি। পরে গঙ্গাছড়া থানায় তাদের হস্তান্তর করা হয়।

এসআরবির এই কর্মকর্তা আরো জানান, দীর্ঘদিন থেকে ওই দুই নারী মাদক ব্যবসায় জড়িত । গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মাদক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলোমাদক ব্যবসায়ীদের খুঁজে বের করতে এসআরবিকে সহযোগিতা করবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com