সংবাদ শিরোনাম :
রংপুরে তুলা উন্নয়ন বোর্ডের দেয়াল ঘেঁষে যুবকের মরদেহ উদ্ধার অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলা রংপুরে সাড়ে সাত কেজি গাজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরের পীরগাছায় ইয়াবাসহ দুই যুবক আটক রংপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত  হারাগাছের চাঞ্চল্যকর পলাশ হত্যা মামলার আসামি সাব্বির টাঙ্গাইলে গ্রেপ্তার রংপুরে পাচারের চেস্টাকালে সোয়া দুইকোটি মূল্যের কালো পাথরের বিষ্ণমুর্তি উদ্ধার, গ্রেফতার ৩ স্বামী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত পলাশ গ্রেপ্তার রংপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রংপুরে শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই গ্রেফতার
অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলা

অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলা

হারুন-অর-রশিদ বাবু ||রংপুর ||বাতায়ন২৪ডটকম ||

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে আব্দুল বারী দুলাল নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামের বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে তাঁর মাথা ফেটে গুরুতর আহত হন তিনি।

আহত আব্দুল বারী দুলাল গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এবং দৈনিক লাখোকণ্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তার উপজেলা প্রতিনিধি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্র ও সাংবাদিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গঙ্গাচড়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশ করে আসছিলেন দুলাল। এর জেরে একটি বালু উত্তোলনকারী চক্র তাঁর ওপর ক্ষুব্ধ ছিল এবং তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল।

সাংবাদিকদের দাবি, শুক্রবার সন্ধ্যায় তাঁকে একা পেয়ে পেছন থেকে মাথায় আঘাত করা হয়। এ ঘটনায় উমর গ্রামের মৃত গোলজারের ছেলে কামরুল ইসলাম (২৭), তাঁর ছোট ভাইসহ ৭-৮ জনের বিরুদ্ধে এই সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)। সংগঠনটির সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, এ ঘটনায় গঙ্গাচড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে চলতি বছরের মার্চে গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি রিয়াদুন্নবীর ওপর হামলা, তাঁর বাবা-মাকে মারধর এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছিল।

গগঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন ঘটনা শুনে আহত সাংবাদিক আব্দুল বারী দুলাল কে দেখতে গিয়েছিলাম। এ ঘটনায় অভিযোগ বা মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচআরবি /বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com