সংবাদ শিরোনাম :
বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন রংপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ‘মুয়াজ্জিন’কে অশ্রুসিক্ত বিদায় দিলেন এলাকাবাসী আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি কাল রংপুর মুখে ১১ দলের লংমার্চ আট দফার সাথে জোড়ালো দাবি উঠবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আওয়ামীলীগ বাংলাদেশ ফিরে আসলে এর জন্য দায়ী থাকবে জামায়াত-এনসিপি রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের এএসপি নুরুজ্জামান চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত
আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি

আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর |বাতায়ন২৪ডটকম |

“আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে, তারা সেই রাস্তায় হাঁটছে, যার ফলশ্রুতিতে এই জুলাই আন্দোলন ছাত্র-জনতার আন্দোলন ছিল।” শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রংপুর মহানগরীর রূপকথা থিম পার্ক ও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৬ শীর্ষক নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি আরও বলেন, এই আন্দোলনের মূল দাবি ছিল রাষ্ট্রের কাঠামোগত সংস্কার। যেহেতু এই কাঠামোগত সংস্কারগুলোর ক্ষেত্রে বিএনপি গরিমসি করছে, তাই আমাদের নৈতিক দায়িত্ব এর বিরুদ্ধে অবস্থান নেওয়া। সুতরাং বিরোধী দল বা ১১ দল যে কর্মসূচি পালন করছে, ইসলামী ছাত্রশিবির তাতে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং আমাদের সামর্থ্য অনুযায়ী বিরোধী দলের সাথে থাকার চেষ্টা করছি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সমালোচনা করে শিবির সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ খানের জামায়াত, এনসিপি ও ১১ দলীয় জোট বিরোধী বক্তব্যের জবাবে তিনি বলেন, তার একমাত্র কাজ হচ্ছে জামায়াত ও শিবিরের নেগেটিভ কথাগুলো বলা। জ্বালানি তেলের সংকট বা অন্যান্য অজুহাত তুলে লং মার্চকে হালকা করার চেষ্টা করা হচ্ছে। মূলত গণভোটের রায় অনতিবিলম্বে বাস্তবায়ন, দলীয়করণ বন্ধ, খুন-হত্যা ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতেই এই লং মার্চ চলছে। লং মার্চে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে।

আওয়ামী লীগ ও বিএনপি প্রসঙ্গে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আওয়ামী লীগকে ফেরানোর কাজগুলো বিএনপিই সবচেয়ে ভালোভাবে করছে। বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাদের বক্তব্য ও সহযোগিতার বিষয়ে বিএনপি কোনো প্রতিবাদ বা স্টেটমেন্ট দেয়নি, যা থেকে প্রমাণিত হয় যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে তাদের মধ্যে একটি বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে ছাত্রশিবিরের অবস্থান সবসময় অনমনীয় থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ খান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ চত্বর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জামায়াত ও ১১ দলীয় জোটের সমালোচনা করে বলেছিলেন, যদি আওয়ামী লীগ জামায়াতের হঠকারিতার সুযোগ নিয়ে বাংলাদেশে ফিরে আসে, সে ক্ষেত্রে দায়ী থাকবে জামায়াত এবং এনসিপি।

এইচআরবি/ বাতায়ন২৪ডটকম /

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com