সংবাদ শিরোনাম :
রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ৬৪ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ
রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত

রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত

স্টাফ করেসপন্ডেন্ট| রংপুর| বাতায়ন২৪ডটকম |

রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা। এসব রোগির ৯০ ভাগই ঢাকা ফেরত। গেলো সোয়া আটমাসে এই বিভাগের আট জেলার মেডিকেল কলেজ হাসাপাতালসহ জেলা ও উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছিল ১ হাজার ৪০০ জন। এরমধ্যে এখনও ১৩৫ জন ভর্তি আছে।

মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডগুলোতে ভর্তি আছে ৩৩ জন। এরমধ্যে সোমবার সকাল ১০ টা থেকে মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ১০ জন। গতকাল ( সোমবার) একজন মারা গেছে। তার বয়স ৪৮। রংপুরের বাড়ি পীরগঞ্জ।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, ডেংগু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৪৫৩ জন রোগি। হাসপাতালে ৩৮ সংখ্যার ১টি ডেগু কর্নার করা হয়েছে। হাসপাতালের শয্যা সংখ্যা কম। তাই বিভিন্ন ওয়ার্ডে আমরা একোমোডেশন করার চেস্টা করছি। সব ধরণের চিকিৎসা সামগ্রী আছে।

হাসপাতালে আসা ৯০ ভাগ রোগী’ই ঢাকা ফেরত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলায় চলতি বছর ১ জানুয়ারী হতে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে ১ হাজার ৪৮৭ জন ডেংগু আক্রান্ত রোগি ভর্তি হয়েছিল। ১ হাজার ৩৪৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৩৫ জন। গত ২৪ ঘন্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেংগু রোগি ভর্তি হয় ৬৫ জন। গত সোয়া আট মাসে এই বিভাগের ৪ জন ডেংগু রোগী মারা যায়।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. ওয়াজেদ আলী জানান, ‘প্রতিদিনই ডেংগুর রোগী ভর্তি বাড়ছে। তবে দুটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং সকল জেলা ও উপজেলা হাসপাতালে ডেংগু রোগীর চিকিৎসা দেয়ার মতো পর্যাপ্ত বেড, ওষুধপপত্র উপকরণ আছে।’

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com