সংবাদ শিরোনাম :
বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন রংপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ‘মুয়াজ্জিন’কে অশ্রুসিক্ত বিদায় দিলেন এলাকাবাসী আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি কাল রংপুর মুখে ১১ দলের লংমার্চ আট দফার সাথে জোড়ালো দাবি উঠবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আওয়ামীলীগ বাংলাদেশ ফিরে আসলে এর জন্য দায়ী থাকবে জামায়াত-এনসিপি রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের এএসপি নুরুজ্জামান চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত
কাল রংপুর মুখে ১১ দলের লংমার্চ আট দফার সাথে জোড়ালো দাবি উঠবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের

কাল রংপুর মুখে ১১ দলের লংমার্চ আট দফার সাথে জোড়ালো দাবি উঠবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর |বাতায়ন২৪ডটকম |

কাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুরে আসবে ১১ দলের লংমার্চ। রংপুরের লংমার্চে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাযজ্ঞের বিচার, চাঁদাবাজি ও দখলবাজিবন্ধ সহ ৭ দফার সাথে যোগ হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। তিনহাজারেরও বেশি গাড়ি থাকবে লংমার্চ যাত্রায়।পথিমধ্যে ৫ জেলায় হবে সমাবেশ। সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ১১ দল।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমআর নামাজের পর শাপলা চত্বরে জেলা ও মহানগর জামায়াত অফিসে লংমার্চের সবশেষ প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করে ১১ দীয় জোট। এতে বক্তব্য রাখেন সমাবেশের সভাপতি রংপুর ২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির উপদেস্টা সহকারি সেক্রেটারী জেনারেল আব্দুল হালিম, রংপুর দিনাজপুর অঞ্চল টিমের সহকারি পরিচালক মমতাজ উদ্দিন, ৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াত আমীর এটিএম আজম খান, সেত্রেটারী আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারী এনামুল হক প্রমুখ।

সংবাদ সম্মেলনে এটিএম আজহার বলেন, জামায়াত আমীর, এনসিপি আহবায়কসহ জাতীয়নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ ও নেতাকর্মীদের বরণ করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশের আয়োজন সম্পন্ন। এখানে সাত দফার সাথে রংপুরের মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে রংপুর পার্টে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে অঞ্চলের মানুষের বাঁচা-মরার দাবি। এই দাবি বাস্তবায়ন করেই ঘরে ফিরবে ১১ দল। অন্যান্য দাবিগুলো গলো গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কার কাউন্সিল গঠন, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, দলীয়করণ বন্ধ করা, দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ করা।

এটিএম আজহার এমপি বলেন, ‘চট্রগ্রামের লংমার্চে আমাদের টার্গেট ছিল ১ হাজার গাড়ি। কিন্তু হয়েছে দেড় হাজারেও বেশি। রংপুরের লংমার্চ নিয়ে আমরা বিপুল সাড়া পাচ্ছি। গাড়ি তালিকাভূক্ত শুরু হয়েছে। আশাকরি তিনহাজারেওর বেশি গাড়িবহরের হয়ে যাবে। মানুষ স্বস্তফুর্তভাবে গাড়ি তালিকাভূক্ত করেছেন এখনও হচ্ছে।

মহানগর জামায়াত আমীর এটিএম আজমখান জানান শনিবার ( ১৯ সেপ্টেম্বর) সকাল ৭ টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হবে। সেখানে উদ্বোধনী সভা চলবে সকাল ৮টা পর্যন্ত। এরপর যাত্রা করে গাজীপুরের ভোগরাপাড়া, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জ চৌরাস্তা, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হবে। বিকেল ৫ টায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ হবে।

রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল জানান, ‘লংমার্চের গাড়িবহর ছাড়াও বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিবেন। আশা করছি ৫ লাখের বেশি লোকের সমাগম হবে।’

এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে জিলা স্কুল মাঠ। পুরো নগরী জুড়ে টানানো হয়েছে ৩০০ মাইক। ৩৫ টি স্থানে দেয়া হয়েছে এলইডি স্কিন। ৩০ টি স্থানে লংমার্চের সাথে থাকা গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। এজন্য বিভিন্ন রুটি নির্দেশনা দেয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মহানগর পুলিশ। আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি ১১ দলের ভলান্টিয়াররা মাঠে কাজ করবে।

সমাবেশে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান এমপি, সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি।

এইচআরবি /বাতায়ন২৪ডটকম/ 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com