সংবাদ শিরোনাম :
বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন রংপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ‘মুয়াজ্জিন’কে অশ্রুসিক্ত বিদায় দিলেন এলাকাবাসী আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি কাল রংপুর মুখে ১১ দলের লংমার্চ আট দফার সাথে জোড়ালো দাবি উঠবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আওয়ামীলীগ বাংলাদেশ ফিরে আসলে এর জন্য দায়ী থাকবে জামায়াত-এনসিপি রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের এএসপি নুরুজ্জামান চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত
বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বেরোবি প্রতিনিধি|বাতায়ন২৪ডটকম 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই কমিটিতে শাহরিয়ার সোহাগকে আহ্বায়ক এবং মিজানুর রহমান মিনারকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
​কমিটিতে অর্ঘ্য দীপ মজুমদারকে অর্থবিষয়ক দায়িত্বপ্রাপ্ত, ফারহাতুল হাসানকে দপ্তরবিষয়ক দায়িত্বপ্রাপ্ত, জীবন কুমার রায়কে পাঠচক্রবিষয়ক দায়িত্বপ্রাপ্ত এবং মো. শাহরিয়ার ইসলাম রাতুলকে প্রচার ও প্রকাশনাবিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন শ্রীবাস কুমার পাল, রিফাত শেখ ও কুনাল রায়।

​সংগঠনের গঠনতন্ত্রের ১৮ ধারা মোতাবেক আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

​নতুন কমিটি গঠন প্রসঙ্গে নবগঠিত কমিটির আহ্বায়ক বলেন, “প্রতিষ্ঠার পর থেকে এখন অবধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার বহুদলীয় ছাত্ররাজনীতির বিকাশ ঘটেনি। পাশাপাশি এই ক্যাম্পাস বহুমাত্রিক গুণগত ও অবকাঠামোগত সমস্যায় জর্জরিত। বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেরোবির রাজনৈতিক, সাংস্কৃতিক ও গুণগত রূপান্তরের লক্ষ্যে কাজ করে যেতে চায়।”

​সদস্য সচিব মিজানুর রহমান মিনার বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিবের পদটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বকে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও ন্যায্য দাবির বিষয়ে কাজ করার সুযোগ হিসেবে দেখছি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও অংশগ্রহণের ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যেতে চাই।”

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com