স্টাফ করেসপন্ডেন্ট | রংপুর| বাতায়ন২৪ডটকম
রংপুর মহানগরীতে শিক্ষক পরিবারের চার খুনের ঘটনার মৃতদের শ্রাদ্ধানুষ্ঠান শেষ হয়েছে। শ্রাদ্ধানুষ্ঠানেও শোকের বদলে দেখা গেছে ক্ষোভ। দ্রুত সঠিক তদন্তের মাধ্যেমে

মঙ্গলবার ( ২৫ আগস্টট) সকাল থেকে রাত পর্যন্ত নগরীর মাছুয়াপাড়ায় খুন হওয়া বাড়ির উঠান এবং পাশের মন্দিরে এই শ্রাদ্ধানুষ্ঠান হয়।
এসময় হিন্দুরীতি অনুযায়ী পুরোহিত এবং স্বজনরা বিভিন্ন আচারানুষ্ঠান করেন। পরে তাদের জন্য বিশেষ প্রার্থনা করেন।
শ্রাদ্ধানুষ্ঠানে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর বার কাউন্সিলের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন এবং বিশেষ প্রার্থনা করেন।
এতে অংশ নেয়া সকলের কণ্ঠে ছিল শোকের বদলে ক্ষোভ। তারা অবিলম্বে নৃশংস হত্যাকান্ডের সঠিক তদন্ত ও বিচার দাবি করেন।
শ্রাদ্ধে অংশ নিয়ে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন জানান, “যে আপনাদের কাছে যদি এই মামলাটির সম্বন্ধে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে, সেই তথ্যটি আপনারা আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন ওনাদেরকে দিতে পারেন, আমাদেরকেও দিতে পারেন। এবং সেই পর্যন্ত আপনাদেরকে একটু ধৈর্য সহকারে এই মামলার প্রকৃত রহস্যটাকে উন্মোচন করার জন্য একটি যৌক্তিক সময় লাগে, সেই সময়টি পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে থাকার জন্য আমি আহ্বান করছি। এবং এই ঘটনাটিকে যেন কেউ ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, বা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যেন এই প্রকৃত ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত যেন করতে না পারে সেজন্য আমি আমার প্রিয় সম্মানিত নগরবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান রাখব।”
এইচআরবি/বাতায়ন২৪ডটকম