সংবাদ শিরোনাম :
দলে এখন খালাতো ভাইয়ের ছোট ঘরের অমুকের নামে সুপারিশ বৃদ্ধি পেয়েছে : ত্রান মন্ত্রী দুলু রংপুরে সড়কের পাশে ৪২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রংপুরে চাঞ্চল্যকর চার খুন :কামড়ানো খেজুর, শসা এবং সিগারেটে সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের ডি এন এর মিল পাওয়া গেছে রংপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পুলিশের মোটরসাইকেল চুরি করতে গিয়ে ফাঁস হলো আন্তজেলা চোরচক্র, উদ্ধার ৯ বাইক পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে ষষ্ঠ আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম রংপুরে অপহৃত স্কুলছাত্রী নারায়ণগঞ্জে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার রংপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, মাদক-ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাবের সচেতনতা
রংপুরে সড়কের পাশে ৪২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রংপুরে সড়কের পাশে ৪২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর ||বাতায়ন২৪ডটকম||

রংপুর নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. গোলাম রব্বানী ওরফে রব্বানী (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানা পুলিশ।

গত ৭ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটের দিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের উলিপুর মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে মডার্ন মোড় থেকে বাস টার্মিনালগামী মহাসড়কের পাশে বিএসআরএম রডের ডিপোর গেটের সামনে পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গোলাম রব্বানী রংপুর নগরীর ২২ নম্বর ওয়ার্ডের মধ্য গণেশপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। তাঁর মায়ের নাম লাইলী বেগম।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৪ দশমিক ২ গ্রাম। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৮০০ টাকা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযানসহ অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com