সংবাদ শিরোনাম :
রংপুরে ছাত্রশিবিরের ২০২৭ সালের প্রকাশনা উৎসব, উন্মোচন হলো নতুন প্রকাশনাসামগ্রী প্রধানমন্ত্রীর সমাবেশে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত ঘোষণা চান তিস্তাপারের মানুষ ১৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও দুই কেজি গাঁজা জব্দ দলমত নির্বিশেষে রংপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: জেলা পরিষদ প্রশাসক গোপালগঞ্জে ২ হাজার পুলিশ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রংপুরে হেরোইন-ইয়াবাসহ আটক – ৩ কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ-আরএফএল ডিলার নিহত চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, চালক-হেলপার গ্রেপ্তার তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আহত-১ মিঠাপুকুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার -২
পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ

পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ

হাবিবুর রহমান হাবিব ||করেসপন্ডেন্ট|| পীরগাছা উপজেলা, রংপুর||

রংপুরের পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে প্রায় ১৫ মণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে অনুমান ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মালিক সাহেব উদ্দিন। এ ঘটনায় দুই জনের নাম উল্লেখ করে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। বুধবার (৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে মাহামুদ জিয়ারুল ও তাঁর স্ত্রী শরিফা খাতুন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহেব উদ্দিনের বাড়ির পাশে ৪৪ শতক জমির ওপর একটি পুকুর রয়েছে। সেখানে বিভিন্ন জাতের মাছ চাষ করেন তিনি। জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রায় চার বছর আগেও ওই পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছিল।

পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়।
সাহেব উদ্দিনের দাবি, গত ১৬ সেপ্টেম্বর রাতে মারপিট ও একইভাবে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে মাছ মেরে ফেলার অভিযোগে তিনি পীরগাছার আমলি আদালতে একটি সিআর মামলা করেন। যাহার সিআর মামলা নং- ৩৭১/২৬,মামলাটি বর্তমানে তদন্তাধীন। মামলা করার পর থেকে অভিযুক্তরা তাঁকে পুকুরের মাছের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে বুধবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে অভিযুক্তরা পুকুরপাড়ে গিয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে দেন।

ভোরে নামাজ শেষে পুকুরের পাড়ে গিয়ে তিনি পানিতে মাছ ভাসতে দেখেন। এতে প্রায় ১৫ মণ মাছ মারা গেছে তিনি দাবী করেন।
ঘটনার বিষয়ে ভূক্তভূগী অভিযুক্তদের বাড়িতে জানতে গেলে তাঁকে গালিগালাজ, মারধর ও হত্যার হুমকি দেন অভিযুক্তরা।
ভূক্তভূগী সাহেব উদ্দিন বলেন, ‘পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেওয়ার কারণে অনেক মাছ মারা গেছে। এতে আমার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
অভিযোগ অস্বীকার করে মাহামুদ জিয়ারুল বলেন,‘আমার বিরুদ্ধে পুকুরে গ্যাস ট্যাবলেট বা বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন পূর্বশত্রুতা ও আগের দুটি মামলার জেরেই আমাকে হয়রানি করতে এ অভিযোগ করা হয়েছে। মাছ মারা গেছে, তবে পুকুরের সব মাছ মারা যায়নি,কয়েকটি সিলভার কার্প মাছ মারা গেছে।’

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক জানান,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com