সংবাদ শিরোনাম :
দলে এখন খালাতো ভাইয়ের ছোট ঘরের অমুকের নামে সুপারিশ বৃদ্ধি পেয়েছে : ত্রান মন্ত্রী দুলু রংপুরে সড়কের পাশে ৪২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রংপুরে চাঞ্চল্যকর চার খুন :কামড়ানো খেজুর, শসা এবং সিগারেটে সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের ডি এন এর মিল পাওয়া গেছে রংপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পুলিশের মোটরসাইকেল চুরি করতে গিয়ে ফাঁস হলো আন্তজেলা চোরচক্র, উদ্ধার ৯ বাইক পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে ষষ্ঠ আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম রংপুরে অপহৃত স্কুলছাত্রী নারায়ণগঞ্জে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার রংপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, মাদক-ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাবের সচেতনতা
রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী

রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর||বাতায়ন২৪ডটকম ||

রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইয়াছিন আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর মাহিগঞ্জ থানাধীন নব্দীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় ডিবির একটি দল নব্দীগঞ্জ বাজারে সুখ চাঁন সাইকেল মেকারের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ইয়াছিন আলীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইয়াছিন আলী রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলি গ্রামের মৃত তাহের উদ্দিন মুন্সি ওরফে তাজ উদ্দিন মুন্সি ও মৃত হালিমা বেগমের ছেলে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com