সংবাদ শিরোনাম :
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে ষষ্ঠ আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম রংপুরে অপহৃত স্কুলছাত্রী নারায়ণগঞ্জে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার রংপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, মাদক-ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাবের সচেতনতা কারমাইকেল কলেজে আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রংপুরে বিএনপির র‍্যালী পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ হত্যা মামলার আসামিসহ কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ রংপুর মাদক কারবারি ও অনলাইন জুয়ার সাথে জরিত থাকায় গ্রেফতার -৬ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে কাউনিয়া উপজেলা প্রশাসনের জরুরী প্রস্তুতি সভা পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন
রংপুরে অপহৃত স্কুলছাত্রী নারায়ণগঞ্জে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

রংপুরে অপহৃত স্কুলছাত্রী নারায়ণগঞ্জে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর|| বাতায়ন২৪ডটকম ||

রংপুরের কোতয়ালী থানা এলাকা থেকে অপহৃত ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি শ্রী সম্পদ চন্দ্র দাসকে (২২) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) এসআরবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত সম্পদ চন্দ্র দাস রংপুর কোতয়ালী থানার কিশামত মাধবপুর (দুর্গাপুর) গ্রামের শ্রী নরেশ চন্দ্র দাসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় ভুরারঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে সম্পদ চন্দ্র দাস তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। ২০২৫ সালের ৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরী তার বাড়ির সামনের রাস্তায় অবস্থান করছিল। এ সময় সম্পদ চন্দ্র দাস কয়েকজন সহযোগীর সহায়তায় তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়।

ঘটনার পর কিশোরীর বাবা বাদী হয়ে ২২ জুলাই ২০২৫ কোতয়ালী থানায় একটি অপহরণ মামলা করেন। মামলাটির নম্বর-০৯।

এরপর সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিএসসি, রংপুর এবং এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল অভিযান চালায়। ৬ অক্টোবর রাত ৮টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন ধূপতারা কালিরবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি সম্পদ চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। একই সময় তার হেফাজতে থাকা অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

পরে উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি জানিয়েছে, অপহরণ, হত্যা, ধর্ষণসহ গুরুতর অপরাধ প্রতিরোধ ও অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com