সংবাদ শিরোনাম :
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের আশা রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘাত: কড়া নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন রাসায়নিক দিয়ে এমআরপি মুছে চালের দাম বৃদ্ধি: রংপুরে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা অবশেষে কারমাইকেল কলেজের প্রধান ফটকের ভিত্তিফলক উম্মোচন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকার চেক সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ দেশের ৮ জেলায় বন্যার ঝুঁকি, প্লাবিত হতে পারে আরও ৫ জেলার নিম্নাঞ্চল টেকনাফে ২০ কোটি টাকার ইয়াবাসহ ২ মিয়ানমার নাগরিক গ্রেফতার
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের আশা

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের আশা

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর|| বাতায়ন২৪ডটকম

গণ অভ্যুত্থান দিবসের দ্বিতীয় বছরে রংপুর ৩৬ জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নানা শ্রেণি পেশার মানুষ। দাবি উঠে আসলো গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের।

বুধবার ( সকাল ১১ টায় রংপুর ৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, মহিলা এমপি রেজেকা সুলতানা ফেন্সি, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর উন্নয়ন কতৃপক্ষ (রউক) এর চেয়ারম্যান সামছুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, ডিসি রুহুল আমিন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোজাম্মেলক হকসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর সেখানে শ্রদ্ধা জানান জুলাই আগস্ট বিপ্লবের শহীদ পরিবার, আহত পরিবার, বিএনপি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় শহীদ পরিবারদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা। সেখানে উঠে আসে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সব সংস্কার নিশ্চিত করে বিচার ত্বরান্বিত করা।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com