সংবাদ শিরোনাম :
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে বিজয়ীদের পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী প্রতীকী ধর্মঘট প্রত্যাহার, দাবি না মানলে ২৩ আগস্ট থেকে সিএনজি স্টেশন বন্ধ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি মাঝরাতে ক্ষুধা পায়? কারণ জানুন, যেভাবে বন্ধ করবেন ক্ষুধা বন্যার পর চট্টগ্রাম বোর্ডে এইচএসসি শুরু, অনুপস্থিত ১ হাজার ৮২৫ রাষ্ট্রপতি থাকাকালীন শেয়ার জালিয়াতি মামলায় আসামি করা হয় সাহাবুদ্দিনকে! গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার, শ্বশুর ও স্ত্রী আটক বিএনপিকে যারা ফ্যাসিস্ট বলে তাদের জ্ঞানের অভাব আছে, তাদের মাইন্ড সেটআপ সেভাবেই তৈরি: মির্জা ফখরুল রংপুরে তিস্তা ভাঙ্গন রোধের দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও
বিএনপিকে যারা ফ্যাসিস্ট বলে তাদের জ্ঞানের অভাব আছে, তাদের মাইন্ড সেটআপ সেভাবেই তৈরি: মির্জা ফখরুল

বিএনপিকে যারা ফ্যাসিস্ট বলে তাদের জ্ঞানের অভাব আছে, তাদের মাইন্ড সেটআপ সেভাবেই তৈরি: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট|| রংপুর||বাতায়ন২৪ডটকম||

বিএনপিকে যারা ফ্যাসিস্ট বলে তাদের জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ড সেটআপ সেভাবেই গড়া বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী হবে প্রেসিডেন্ট নির্বাচন। এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন।

সোমবার ( ২৭ জুলাই) রংপুর মহানগরীর টার্মিনালে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এসময় সিলেটের জামায়াত আমীরের ডা. শফিকুর রহমানের বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠছে বক্তব্যের দৃষ্টি আকর্ষন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘ জামায়াতের আমির সাহেব কি বলেছেন এটা তার ব্যাপার। আমরা খুব পরিষ্কার করে বলি যে, আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে আমরা আজকে সংসদে দুই তৃতীয়াংশ আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে।’

জামায়াত আমীরের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে যারা ফ্যাসিস্ট বলেন, তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ড সেট সেইভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন, উনি উনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন। তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। উনারা গণতান্ত্রিক দল কিনা-সেটা উনারাই নিজেরা বিবেচনা করবেন।’

রাষ্ট্রপতি ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। এটা তো আগেই বলেছি আমরা যে এই বছরের শেষে না হলে সামনের বছরের প্রথম দিকে হবে।‘

স্থানীয় সরকার নির্বাচনে আইন সংশোধনের প্রস্তাব ও সুপারিশের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘ এটাতে আমাদের করার কিছু নাই। এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন করবে। আর আমাদের যেহেতু স্থানীয় সরকারের বিষয় আছে, এই বিষয়টা আমরা মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

পরে মির্জা ফখরুল পাবলিক লাইব্রেরী মাঠে পল্লী মেলার উদ্বোধন করেন। ঘুরে দেখেন স্টল। কথা বলেন উদ্যোক্তাদের সাথে। এরপর অংশ নেন শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায়। সেখান প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি

উপস্থিত রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ একটা জিনিস ভাই খুব পরিষ্কার করে বলতে চাই, এলাকার উন্নয়নের জন্য খুব ক্ষুদ্র রাজনীতি করবেন না। একটু বড়, উদার হবেন। সংকীর্ণতা রাখবেন না। এখানে সবাই মিলে একসাথে কাজ করেন যাতে করে এই পিছিয়ে পড়া এলাকাগুলোর আমরা উন্নয়ন করতে পারি। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। আর যারা ব্যবসা-বাণিজ্য করেন রংপুরের, তাদের অনুরোধ করব শুধুমাত্র ওই ঠিকাদারি ঠিকাদারি দৌড়ান না। বিনিয়োগের চেস্টা করেন। আমাদের সাথে যোগাযোগ করেন। এখন বিনিয়োগের শ্রেষ্ঠ সময়।

পরে মির্জা ফখরুল সেখানে বিভিন্ন উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত মহিলা এমপি রেজেকা সুলতারা ফেন্সি, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ-আরপিডিএ চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম,ডিসি মোহাম্মদ রুহুল আমিন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী।

সমামা/বাতায়ন২৪ডটকম/এইচ আরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com