সংবাদ শিরোনাম :
অবৈধভাবে সরকারি ওয়াশব্লক ভেঙ্গে ফেললো ইউপি চেয়ারম্যান ও সচিব- তদন্তে মিলল সত্যতা পীরগাছায় প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন,নদী-সেতু ঝুঁকিতে, প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন ফ্যামিলি কার্ড শুমারিতে নির্ভুল তথ্য সংগ্রহে গুরুত্বারোপ তাজহাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার প্রয়াস পার্কে মেলার নামে জুয়া ও লটারি বন্ধ না হলে, কঠোর আন্দোলন গড়ে তোলা হবে -এমপি বেলাল লক্ষ্মীপুর থেকে হারাগাছে আসত ইয়াবা! ১,১৪৫ পিসসহ গ্রেফতার-১, পলাতক-১ শিশু পানিতে ডুবে গেলে করণীয় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় জীবন দিয়েছিলেন মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্যঃ রেজেকা এমপি   শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবেঃ ডন ‘ আমার বাচ্চা যেন নেশার টাকার জন্য আমাকে খুন না করে সেজন্যই বাচ্চাকে নিয়ে মানববন্ধনে দাড়িয়েছি’
তাজহাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

তাজহাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরে চোরাই মোটরসাইকেলসহ অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো পীরগঞ্জ লালদিঘী মকিমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ দুলাল (৪০) ও তার ছেলে রাকিব মিয়া (২০)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক।

এরপর বুধবার (২২ জুলাই) দিবাগত রাত পৌণে ১১টায় মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চুরি যাওয়া একটি আরওয়ান ফাইভ ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

তাজহাট মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম রফিক জানান, সম্প্রতি রংপুর নগরী থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনায় তাজহাট থানায় মামলা হয়। এরপর পুলিশ বুধবার রাতে বৈরাগীগঞ্জে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুলাল ও রাকিবকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার সাথে জড়িত চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুরে দুটি চোরাই মোটরসাইকেলসহ পিতা-পুত্র গ্রেফতারদুটি চোরাই মোটরসাইকেলসহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে রংপুর মহানগর তাজহাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রংপুরের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পীরগঞ্জের লালদিঘী ফতেহপুরের মকিমপুর এলাকার দুলাল মিয়া (৪০) ও তার পুত্র রাকিব মিয়া (২০)।

তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত ৭ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে রংপুর মহানগরীর তাজহাট আরাজী ধর্মদাস গ্রামের একটি মসজিদে জানাযার নামাজ পড়ার সময় নীল রংয়ের ইয়ামাহা ১৫৫ সিসি (রেজিঃ নং-নীলফামারী-ল-১১-৫৮১১) হারিয়ে যায় নগরীর কোতয়ালী থানার দেওডোবা পাইকার পাড়ার মৃত আতোয়ার রহমানের পুত্র সাঈদ ইসলামের (২১) । এ ঘটনায় তাজহাট থানায় তিনি একটি এজাহার দায়ের করেন। তদন্তের মাধ্যমে প্রযুক্তির সহযোগিতায় মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে তাদের ব্যপক জিজ্ঞাসাবাদ করা হলে তাদের হেফাজতে থাকা আরেকটি রেজিষ্ট্রেশন বিহীন পালসার এনএস-১৬০ মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, তারা সংঘবদ্ধ আন্ত:জেলা বাইক চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে গুরুত্বপুর্ন তথ্য পাওয়া গেছে। সেসব যাচাই-বাছাই এবং অভিযান পরিচালনা করা হচ্ছে।

পরে বিকেলে তাদের রংপুর মেট্রোপলিটন আমলি আদালত-তাজহাটে উপস্থাপন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালতের বিচারক জামনি না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।

সমামা/ বাতায়ন২৪ডটকম /এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com