সংবাদ শিরোনাম :
ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে বড় ধাক্কা রংপুরে এনসিপি সমাবেশে অভিযোগ ‘ জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারীদের হত্যা করতেই সাভারে হামলা’ অর্থপাচারের অভিযোগে এফবিআইয়ের নজরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শাপলা চত্বর মামলার তদন্তের ইতি, শিগগিরই প্রতিবেদন দাখিল এইচএসসি পরীক্ষায় অসদুপায়, গাইবান্ধায় বহিষ্কার ৬ পরীক্ষার্থী মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর গুলি, অভিযুক্তকে গ্রেফতার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, দুই দেশে ৮৫ স্থাপনায় ইরানের হামলা বৃষ্টির দুর্ভোগে চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত রেফারি বিতর্কিত স্বীদ্ধান্ত দিয়েছে,আল্লাহই আমার জন্য যথেষ্ট :জিকো
গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব হলে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা

গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব হলে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটি বাস্তবায়ন না হলে দেশের রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে।’

স্টাফ করেসপন্ডেন্ট | বাতায়ন২৪ডটকম  | ঢাকা | ০৭ জুলাই ২০২৬

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং সব গণহত্যার বিচারের দাবিতে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত, পঙ্গুত্ববরণকারী ও জুলাই যোদ্ধাদের নিয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা স্পিকারকে বলেছি, দেশের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং বিরোধীদলীয় নেতাকে সঙ্গে নিয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণের দেওয়া রায় বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করুন।’

তিনি বলেন, ‘স্পিকার আমাদের আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।’

মানববন্ধনে সভাপতির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, আমরা আশা করছি সরকার স্মারকলিপি বিবেচনায় নেবে। জনগণের প্রত্যাশা পূরণ না করে পার্লামেন্ট চালাবেন, জনগণ এটা মানবে না। ক্ষমতায় বসে জনগণের মতকে উপেক্ষা করে চলবেন, এটাও বাংলাদেশ হতে দেবে না। গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে আরও একটি জুলাই বিপ্লব হবে, তারপরও আমরা রাজপথ ছাড়বো না।

তিনি সরকারের উদ্দেশ্য করে বলেন, বিচারের দাবি জানিয়েছি, বিচার করতে হবে। যদি বিচার না করেন-তাহলে জনগণ আপনাদের বাধ্য করবে, কারণ আপনারা ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় বসে আছেন রক্তাক্ত জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে। আমরা আন্দোলন চাই না, সমাধান চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন– জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. আবদুল ওহাব মিনার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি, মো. সেলিম উদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাতায়ন২৪.কম/ মাহমুদুল হাসান

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com