সংবাদ শিরোনাম :
কারমাইকেল কলেজে আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রংপুরে বিএনপির র‍্যালী পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ হত্যা মামলার আসামিসহ কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ রংপুর মাদক কারবারি ও অনলাইন জুয়ার সাথে জরিত থাকায় গ্রেফতার -৬ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে কাউনিয়া উপজেলা প্রশাসনের জরুরী প্রস্তুতি সভা পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল-দোকান রাবিতে সাংবাদিকদের ওপর হামলা ৩ ছাত্রদল নেতা বহিষ্কার রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন
ত্বকের পরিচর্যায় কিছু টিপস

ত্বকের পরিচর্যায় কিছু টিপস

ফাইল ছবি

ত্বকের নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুন্দর ত্বক পাওয়া যায়। সুস্থ ও সুন্দর ত্বক পেতে চাইলে দিনের কিছুটা সময় নিজের জন্য রাখা জরুরি। যে সময়টাতে আপনি একটুখানি যত্ন নিতে পারবেন নিজের। রইলো তেমনই কিছু রূপচর্চার টিপস।

ব্ল্যাকহেডস নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। দারচিনি গুঁড়া হাফ চামচ+১ চামচ ময়দার একটা প্যাক বানিয়ে নাকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এমনি এমনি ব্ল্যাকহেডস বেরিয়ে আসবে।

যাদের স্বাভাবিক অথবা তৈলাক্ত ত্বক তারা মসুর ডাল বাটা+চন্দন+টকদই দিয়ে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর মুখ ধুয়ে ফেলুন।

যাদের বয়স ২৫ এর উপরে তারা কমলা লেবুর খোসার মাস্ক ব্যবহার করতে পারেন। কমলা লেবু বয়সের ছাপ দূর করে। ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডসও চলে যায়।

যাদের মুখে ব্রণ আছে তারা নিম পাতার প্যাক ব্যবহার করতে পারেন। বাজারে অনেক ধরনের নিম পাতার প্যাক পাওয়া যায়। বেছে নিন পছন্দ মতন।

বাইরে থেকে ফিরে মুখের ও হাত পায়ের পোড়া দাগ দূর করার জন্য টক দই লাগিয়ে নিন।

একদিন পরপর বাসায় স্ক্রাবিং করতে পারেন। এতে ত্বকের গভীর হতে ময়লা বের হয়ে আসবে। চিনি, লেবু, চালের গুঁড়া সামান্য মধুর সাথে মেশালে খুব ভাল ন্যাচারাল স্ক্রাবার হিসাবে কাজ করে। সারা শরীরেই ব্যবহার করতে পারবেন।

টমেটো এবং গাজরের রস মুখের বয়সের ছাপ দূর করার জন্য অনেক উপকারী। আবার রোদে পোড়া ভাব কমাতেও কাজে আসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com